নাদালের স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজনের প্রথম, আরেকজনের তৃতীয় শিরোপা। তা হোক, তবে তাঁদের সাফল্যের অনুভূতিটা প্রায় অভিন্ন। ইউএস ওপেন ২০১০ জয়ের পর এই সাক্ষাৎকারে স্পেনের রাফায়েল নাদাল ও বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি জানিয়েছেন তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও অভিনন্দন আপনাকে। অবিস্মরণীয় এক অর্জনের জন্য, দুর্দান্ত ম্যাচ খেলার জন্য। আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি।রাফায়েল নাদাল: উমম, আপনাদেরও ধন্যবাদ জানাই। আসলে অনুভূতি তো অসাধারণ। নোভাকের বিপক্ষে জেতাটা সব সময়ই কঠিন। আমি তো ওর বিপক্ষে হেরেওছি। ওর বিপক্ষে এই জয়কে এই টুর্নামেন্টে আমার সেরা ম্যাচ হিসেবে ধরছি। আর ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম...?নাদাল: হুম, আমি তো জানি, এটা আপনাদের কাছে অনেক বেশি গুরুত্বের (হাসি)। আমার বয়স মাত্র ২৪। ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করা আমার কাছে স্বপ্নের মতো। অবশ্য তার চেয়েও বেশি স্বপ্ন পূরণ হয়েছে বলতে পারেন, প্রথমবারের মতো ইউএস ওপেন জিততে পেরেই। এটা অবিশ্বাস্য একটা অনুভূতি। কী করে বলে বোঝাই! আমার পুরো জীবনেই প্রচুর পরিশ্রম করেছি, কিন্তু কখনোই ভাবিনি চারটি গ্র্যান্ড স্লামই একদিন জিতব। আপনি তো একসময় ক্লে-কোর্টের রাজা ছিলেন। এরপর ঘাসের কোর্টেও ভালো করেছেন। কিন্তু হার্ডকোর্টে কীভাবে এত উন্নতি করলেন, বলবেন?নাদাল: এটা তো আমি ২০০৯ সালেই করেছি, অস্ট্রেলিয়া ওপেনও তো জিতেছি, নাকি! কিন্তু আপনি আগের চেয়েও ভালো।নাদাল: হয়তো ভালো, হয়তো নই (হাসি)। আসলে এটা সময়, পরিস্থিতি আর আত্মবিশ্বাসের ব্যাপার। আপনি যখন ভালো খেলবেন, দেখবেন সবকিছু ঠিকঠাক হচ্ছে; আপনার আত্মবিশ্বাসও থাকবে তুঙ্গে। মনে হবে, আপনি বুঝি অনেক উন্নতি করেছেন। কিন্তু যখন ভালো খেলবেন না, আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন; মনে হবে, টেনিস খেলাটাই বুঝি ভুলে গেছেন। ব্যাপারটা আসলে এমন নয়। এমন নয় যে আমি ২০০৯ সালের পর হার্ডকোর্টে অনেক উন্নতি করেছি। আমি একটু একটু করে এগোচ্ছি। কিন্তু বিশাল এক ধাপ এগিয়েছি, এমনটা মনে করি না।  আপনার মানসিক দৃঢ়তাও একটা ব্যাপার। এই দৃঢ়তাই বা ধরে রাখেন কীভাবে? নাদাল: এর উত্তর আসলেই আমার জানা নেই। তবে অনেক আগে থেকেই প্রচুর অনুশীলন করেছি। সেই ছোটবেলা থেকেই প্রাণান্ত পরিশ্রমই হয়তো আমাকে মানসিকভাবে এতটা শক্তিশালী করে তুলেছে। রজার ফেদেরারকে টপকে যেতে, সর্বকালের সেরা হয়ে উঠতে হলে আপনাকে আর কী কী অর্জন করতে হবে?নাদাল: আরও অনেকগুলো শিরোপা। আমি যা জিতেছি তাতেই আমি খুশি। আমি রজারের চেয়ে ভালো, নাকি মন্দ—এই আলোচনা এখনই করা বোকামি।  ফেদেরারের সঙ্গে আপনার যে দ্বৈরথ, এটি আরও কত দিন টিকে থাকবে বলে মনে করেন?নাদাল: ছয় বছর ধরে রজার আর আমি এক আর দুই নম্বর জায়গাটি ধরে রেখেছি। নোভাক এখন দুই নম্বরে, ওর সুযোগ থাকছে এ বছর দুই নম্বর জায়গাটি ধরে রাখার। কিন্তু রজারেরও আছে। সেও উঠে আসতে পারে। এখন অনেক নতুন নতুন খেলোয়াড় উঠে আসছে। নোভাক আর অ্যান্ডি মারে তো অনেক দিন থেকেই আছে। রজারের সঙ্গে এই দ্বৈরথ ছয় বছর ধরে চলে আসছে ঠিকই, কিন্তু ভবিষ্যতে কী হবে আমি জানি না। আমি তো আর জিনিয়াস নই। সবই তো জিতে ফেললেন। এখন আপনার লক্ষ্য কী? ফেদেরারের ১৬টি গ্র্যান্ড স্লাম? নাদাল: এটা আমার জন্য অনেক, অ-নে-ক দূরের পথ। আমার লক্ষ্যটা সব সময়ের জন্যই একই ছিল—প্রতিনিয়তই উন্নতি করে চলা।রাফায়েল নাদালদেশ: স্পেনজন্ম: ৩ জুন, ১৯৮৬জন্মস্থান: মানাকোর, মায়োর্কাউচ্চতা: ৬ ফুট ১ ইঞ্চিওজন: ৮৫ কেজিপেশাদার টেনিসে আগমন: ২০০১খেলার স্টাইল: বাঁহাতি (ডাবল হ্যান্ডেড ব্যাকহ্যান্ড)ক্যারিয়ার রেকর্ডএককে ৪৬০-৯৮সাফল্যের হার ৮২.৪৩ শতাংশশিরোপা: ৪২গ্র্যান্ড স্লাম শিরোপা: ৯; অস্ট্রেলিয়ান ওপেন ২০০৯, ফ্রেঞ্চ ওপেন ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮ ও ২০১০, উইম্বলডন ২০০৮ ও ২০১০, ইউএস ওপেন ২০১০বর্তমান র‌্যাঙ্কিং: ১