নানক আজমসহ ৭ জনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ৫ জুন হরতাল চলাকালে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক তিনটি মামলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের নেতা মির্জা আজমসহ সাতজনকে আদালত অব্যাহতি দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ৫ জুন হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কোতোয়ালি থানায় এবং ১২ জুন পল্টন থানায় পৃথক তিনটি মামলা করা হয়। কোতোয়ালি থানার মামলায় আসামিপক্ষ অব্যাহতি চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম কাজী জাফর মোহাম্মদ কামরুজ্জমান আসামিদের অব্যাহতি দেন। আর পল্টন থানার মামলায় ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আসামিদের অব্যাহতি দেন। মামলায় অব্যাহতি পাওয়া অন্য আসামিরা হলেন—সাংসদ নূরন্নবী শাওন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু,আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মুহি, মইনুল হোসেন খান, আবুল বাশার প্রমুখ।