নানা আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস পালিত
কুষ্টিয়া, মাগুরা ও রাজবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৬৯তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ৬ আগস্ট নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কুষ্টিয়ার টেগর লজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ‘জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম এমন ধন আর নাহি যে তোমা-সম’ স্লোগানে কুষ্টিয়া পৌরসভা কুষ্টিয়া কুঠিবাড়িতে (টেগর লজ) অনুষ্ঠানের আয়োজন করে। অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক ম. মনিরউজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সরওয়ার মূর্শেদ, লালিম হক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ধীরেন্দ্রনাথ সরকার।আলোচনা শেষে জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশিত হয়। এর আগে কুষ্টিয়া টেগর লজের প্রধান ফটকের সামনে রবীন্দ্রনাথের আবক্ষের সামনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। মাগুরায় শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন: জেলা শিল্পকলা একাডেমী ও উদীচী শিল্পীগোষ্ঠী স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে সাংস্কৃৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শতকণ্ঠে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মাগুরা শহরের পাঁচটি স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেয়। পরে শিল্পকলা একাডেমী ও উদীচীর শিল্পীরা সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। রাজবাড়ীতে আলোচনা: রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী দেবাহুতি চক্রবর্তী, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী ও অংকুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক গোলাম সরোয়ার প্রমুখ। সভা পরিচালনা করেন রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বন্ধুসভার রাজবাড়ী শাখার সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্য নাট্য চণ্ডালিকা পরিবেশিত হয়। গোয়ালন্দ: এদিকে একই দিন আদি গোয়ালন্দ থিয়েটারের উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বিশ্বনাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, কামরুল ইসলাম মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ খন্দকার আবদুল মহিত, শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী প্রমুখ। পরে বাণীচক্র সংগীত একাডেমীর সৌজন্যে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান হয়।ফরিদপুরে আলোচনা সভা: ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা মিলনায়তনে জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আবুল ফয়েজ শাহনেওয়াজ, আবু সুফিয়ান চৌধুরী, সালামত হোসেন খান, আসমা আক্তার, সিরাজ-এ-কবীর, শওকত আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করেন স্টিভ, শরিফ, গিনি প্রমুখ।