নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেন্ডুলকার-বার্গার!আহা! টেন্ডুলকারের বার্গারে একটা কামড় বসিয়েই তৃপ্তিতে চোখ বন্ধ হয়ে এল আপনার! ভাবছেন সেকি, টেন্ডুলকারের বার্গারে আমি কেন কামড় বসাব? এ অসম্ভব। অসম্ভব ভাবলে ভুল করবেন। ক্রিকেট-পাগল ভারতে যেকোনো কিছুই সম্ভব। বিশ্বকাপ-জ্বরে কাঁপছে পুরো ভারত। সব কিছুতেই ক্রিকেট। ভারতের ‘ক্রিকেট দেবতা’ টেন্ডুলকারের নামে বার্গার বানিয়েছে ভারতের রেস্টুরেন্টগুলো। ‘টেন্ডুলকারস বড়া (বড়) বার্গার’ নামের ভেজিটেবল ও চিকেন বার্গার খেতে চাইলে ভারতে যেতে হবে আপনাকে। শুধু টেন্ডুলকার নন, অন্যান্য খেলোয়াড় আর দেশের নামেও খাবার, ড্রিংকস চালু করেছে ভারতের রেস্টুরেন্টগুলো। ওয়েবসাইট।অসীম চাপচাপ, চাপ আর চাপ। ভারতীয় ক্রিকেটারদের ওপর অসীম চাপ। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের তাই মনে হচ্ছে। ২৮ বছর পর আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভারত। শত কোটি মানুষের এই স্বপ্নের কথা প্রতিদিন অনূদিত হচ্ছে ভারতের সংবাদমাধ্যমে। ধোনি, টেন্ডুলকার, যুবরাজ, হরভজন—ভারতের এই স্বপ্ন-সারথিদের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে দেশটির সংবাদমাধ্যমই। ‘ওদের জন্য স্বাধীনভাবে খেলাটা খুব কঠিন। আমি যখনই টিভিতে কিছু দেখি, মনে হয় শচীন টেন্ডুলকারকে সব সময়ই অনন্ত প্রত্যাশার চাপ সামলাতে হয়’—বলেছেন পাকিস্তান কিংবদন্তি। ওয়েবসাইট।দুনিয়ার মজদুর এক হও!বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। পরের বিশ্বকাপ হবে ১০ দলের। এই সিদ্ধান্তের প্রতিবাদ অনেক দেশই করেছে। বিশেষ করে টেস্ট খেলুড়ে ১০ দেশের বাইরের দলগুলো। আইসিসির এই উদ্যোগকে যেমন ‘কেলেঙ্কারি’ আখ্যা দিলেন কেনিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম সিয়ার্স, ‘আমরা যদি আমাদের মান বাড়াতে পারি, তাহলে আমাদের খেলতে না দেওয়ার কোনো মানেই হয় না।’ বিষয়টি নিয়ে আইসিসির অন্য সব সহযোগী দেশগুলোর সঙ্গে এরই মধ্যে কথা বলেছে দ্বিতীয় সারির দলগুলোর ‘বড় ভাই’ কেনিয়া। এএফপি।