নানা রঙের বি শ্ব কা প
বাটের দাবিশেন ওয়ার্ন জানলেন কী করে? কীভাবে বলে দিলেন, ইংল্যান্ড-ভারত ম্যাচটি হয়ে যাবে ‘টাই’? সন্দেহের বাণে সাবেক এই স্পিনারকে বিদ্ধ করলেন ইজাজ বাট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এ নিয়ে তদন্তের দাবিও করেছেন। বলেছেন, এটি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। আইসিসির আসন্ন সভায় পাকিস্তান বিষয়টি উত্থাপন করবে বলে জানিয়েছেন তিনি। বাজিকর, ম্যাচ-ফিক্সিং পাকিস্তানের ক্রিকেটকে বারবার ছারখার করেছে। এ কারণে বাটের সেই ক্ষোভ থাকতেই পারে। হয়তো সে কারণেই ওয়ার্নের নির্দোষ মন্তব্যটির পেছনেও অন্য কারণ খুঁজছেন। তবে এ-ও তো সত্যি, একসময় বাজিকরদের সঙ্গে সম্পর্ক ছিল ওয়ার্নেরও! ওয়েবসাইট।ভরসা বিটিভিবাংলাদেশ টেলিভিশনে খেলা দেখতে গিয়ে অনেকেই বিরক্ত হন। একটু পর পর খবর, বুলেটিন, সরকারের প্রশংসামূলক অনুষ্ঠান—বিরক্তির শেষ নেই। তবে এই বিটিভিই কিন্তু ভরসা হয়ে উঠেছে পাঞ্জাবের! ভারতের পাঞ্জাবে স্থানীয় কেবল অপারেটররা নাকি খেলা দেখাতে পারছে না। ভারতীয় একটি পত্রিকা খবর দিয়েছে, ভারত-বাংলাদেশ উদ্বোধনী ম্যাচটি দেখতে পাঞ্জাবের দর্শকদের ভরসা ছিল ‘একটি বাংলাদেশি চ্যানেল’ আর পাকিস্তানের পিটিভি। বাংলাদেশের চ্যানেলটির নাম লেখা হয়নি। কিন্তু খেলা তো শুধু বিটিভিই দেখাচ্ছে। বিটিভি পাঞ্জাবে কী করে দেখা গেছে, সেটি অবশ্য পরিষ্কার নয়। পাঞ্জাবের কেবল ব্যবসায়ীদের কাছে সাড়ে ছয় কোটি রুপি পায় ইএসপিএন। সেটি পরিশোধ না করায় সেখানে খেলা দেখাচ্ছে না বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারকেরা। ওয়েবসাইট।চেতন স্মৃতিসোমবার কেমার রোচ যখন হ্যাটট্রিক করলেন, চেতন শর্মা তখন কোথায়? কোথায় আর, টিভির সামনে। হল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ পেসারের হ্যাটট্রিক দেখে চেতন ফিরে গেলেন ২৪ বছর পেছনে, যখন বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেছিলেন এই ভারতীয় পেসার। সেটি ছিল ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। ‘রোচের শেষ তিন বল দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। হ্যাটট্রিক করার অনুভূতি প্রকাশ করা খুব কঠিন। আমার সেই হ্যাটট্রিক এখনো আমাকে আনন্দে ভাষায়’—বলেছেন চেতন। পরদিন কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার হ্যাটট্রিক দেখে চেতন শর্মার অনুভূতি কী, সেটা অবশ্য জানা গেল না। নিশ্চয়ই এবার বাকরুদ্ধ হয়ে পড়েছেন! ওয়েবসাইট।