নানা রঙের বি শ্ব কা প
ব্যালান্স নেই‘দোস্ত তোর মোবাইলটা একটু দিবি? এক মিনিট কথা বলব। আমার মোবাইলে একদমই ব্যালান্স নেই’—কোনো কলেজ পড়ুয়া ছাত্র এমনটা বললে তা মেনে নেওয়া যায়। কিন্তু বিশ্বকাপ ক্রিকেট খেলতে আসা কোনো দলের ম্যানেজার যদি বলেন, ‘আমার মোবাইলে টাকা নেই, এ জন্য ঘরে বসেই কাটালাম সারা দিন’; ভাবুন তো কেমন লাগে? সত্যি সত্যিই এমন ঘটনা ঘটেছে পরশু কলম্বোতে। কানাডার নির্ধারিত সংবাদ সম্মেলন ছিল বেলা দুইটা ১৫ মিনিটে। তারা এল দেরিতে। তাদের পরিকল্পনা ছিল রাতের আলোয় অনুশীলন করা। এর জন্য দরকার সময় বদলানো। কিন্তু আইসিসির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগই করতে পারছিলেন না কানাডার ম্যানেজার। পারবেন কী করে? তাঁর মোবাইল ফোনে যে টক-টাইম ছিল না! ওয়েবসাইট। দুঃখিত, বান্ধবী!কে জানে, চুলের রং বদলাতেই কেভিন ও’ব্রায়েনের ভাগ্য খুলে গেল। পিটিয়ে তক্তা বানালেন ইংলিশ বোলারদের। চার-ছয়ের ফুলঝুরি ছুটিয়ে সেঞ্চুরি করলেন মাত্র ৫০ বলে। অ্যান্ড্রু স্ট্রাউসদের হারিয়ে লিখলেন নতুন আইরিশ রূপকথা। তাই বান্ধবী যত কথাই বলুন, এই চুল কামাবেন তো নয়ই, রংও মুছবেন না কেভিন, ‘আমার বান্ধবী মোটেই এটিকে মূল্য দিচ্ছে না। চুল কামাতে সে আমাকে জোর আবদার করেছে। কিন্তু আমি আরও অন্তত কয়েক সপ্তাহ চুলের রংটা ধরে রাখতে চাই।’ বান্ধবী না চাইলেও কেভিনের রক্তবর্ণের চুলের প্রতি সমর্থন আছে তাঁর পরিবারের। একটি দাতব্য কর্মসূচির অংশ হিসেবে আয়ারল্যান্ড দলের খেলোয়াড়দের কেউ কেউ চুল ফেলেছেন, কেউ করেছেন রং। ওয়েবসাইট।আইপিএল স্বপ্নসময় বদলেছে। ক্রিকেটাররা এখন তাঁদের সবচেয়ে বড় স্বপ্ন হিসেবে টেস্ট খেলার কথা না-ও বলতে পারেন। কেউ কেউ যদি আইপিএলে খেলার কথা বলে ফেলেন, অবাক হবেন না! আইপিএলের প্রেমে পড়ে তারকারা কেমন লাইন ধরে সাদা পোশাকের ক্রিকেটকে ‘গুডবাই’ বলে দিচ্ছেন, সে তো দেখাই যাচ্ছে। তা ছাড়া সুযোগ পেলে আইপিএলে কে না খেলবে! হ্যাঁ, সুযোগ। টাকার কারখানা আইপিএলে খেলার সুযোগ পাওয়াটাই বড় কথা। সেটা বাগাতে হলে ব্যাটে-বলে আগুন ঝরাতে চাই। কেভিন ও’ব্রায়েনের আইপিএল স্বপ্ন দেখতে বাধা কোথায়! এই আইরিশ আইপিএল স্বপ্ন দেখছেনও। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করেছেন, ইংল্যান্ডের বিপক্ষে দলকে এনে দিয়েছেন ঐতিহাসিক জয়। ঘটনাটি তিনি আবার ঘটিয়েছেন ভারতে, আইপিএল কর্তৃপক্ষের নাকের ডগায়। ম্যাচ শেষেই বলেছেন, ‘কে নয় (আইপিএল খেলতে কে না চায়)?’ ওয়েবসাইট।