নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকরামের চাওয়াটানা তিন জয়, কোয়ার্টার ফাইনাল এখন ভালোভাবেই দেখতে পাচ্ছে পাকিস্তান। গ্রুপ চ্যাম্পিয়নও হতে পারে। শিরোপাপ্রত্যাশী সব অধিনায়কই চাইবেন তাঁর দল গ্রুপ চ্যাম্পিয়ন হোক। শহীদ আফ্রিদিও চাইছেন, সবাই তাঁর দলকে দেখে বলুক, ওই যে পাকিস্তান, ওরাই গ্রুপ চ্যাম্পিয়ন। এই চাওয়াটা সাবেকদেরও। ওয়াসিম আকরাম যেমন, পাকিস্তানের সাবেক অধিনায়ক চাইছেন গ্রুপ সেরা হয়েই শেষ আটে যাক আফ্রিদির দল। এর কারণ? তাহলে যে ভারতে গিয়ে খেলতে হবে না পাকিস্তানকে! ভারতের মাটিতে খেলাটা সব সময়ই বড় এক চাপ পাকিস্তানের জন্য। ভারতে খেলা এড়াতেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে মরিয়া ৯২-এর বিশ্বচ্যাম্পিয়নরা! ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশে খেলতে হবে পাকিস্তানকে। আকরামের আশা, বাংলাদেশে ভালো সমর্থন পাবে পাকিস্তান। কিন্তু ম্যাচটা যদি বাংলাদেশের বিপক্ষে হয়? ওয়েবসাইট।পুলিশের জালদারুণ ‘ফর্মে’ আছে শ্রীলঙ্কার পুলিশ। না, চোর-ডাকাত ধরে কৃতিত্ব দেখানো নয়, এই কৃতিত্বটা একটু অন্য রকম। বিশ্বকাপ উপলক্ষে নকল ব্যবসায়ীদের আস্তানায় হানা দিয়ে বেশ সফল কলম্বো পুলিশ। তাদের জালে ধরা পড়েছে ১৫ জন ব্যবসায়ী, যাঁরা আইসিসির লোগো-সংবলিত শ খানেক নকল টি-শার্ট, স্যুভেনির, ক্যাপ, এবং আরও কিছু জিনিসপত্র নকল করেছেন। অভিযোগটা ছিল আইসিসির। তারই ভিত্তিতে কলম্বোসহ শ্রীলঙ্কার বিভিন্ন শহরের দোকানে ঝটিকা অভিযান। কী ব্যাপার, কপিরাইট আইন নিয়ে দারুণ সচেতন হয়ে পড়ল নাকি আইসিসি! ব্যাপারটা তো তা-ই। অনুমতি ছাড়া আইসিসির লোগো ব্যবহার চলবে না, সাফ জানিয়ে দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বাংলাদেশে যাঁরা নকল টি-শার্ট-ক্যাপের ব্যবসা খুলে বসেছেন, সাবধান, আইসিসি টের পেলে কিন্তু বিপদ আছে! ওয়েবসাইট।ইউসুফের প্রেমব্যাট হাতে বোলারের প্রতি ‘ভালোবাসা’ নেই তাঁর। সব ব্যাটসম্যানই এমন। তবে ইউসুফ পাঠান বোলারদের ওপর একটু বেশিই যেন নির্দয়। এই নির্দয় লোকটিই কিনা ২২ গজের বাইরে অন্য এক মানুষ। যেখানে টিয়া পাখিদের প্রতি তাঁর অনেক প্রেম। এটা সেই ছোটবেলা থেকেই, নিজের বাড়িতে আছে টিয়ার বিশাল সংগ্রহ। বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও চারটি টিয়া কিনেছেন ইউসুফ। এই টিয়াগুলো কথা বলতে পারে, একেকটির দাম ৩৫ হাজার রুপি। ইউসুফ তাঁর অনুভূতি বিনিময় করেন টিয়া পাখির সঙ্গে! কিন্তু অবস্থা এমন যে এখন বাড়িতে আর টিয়া রাখারই জায়গা নেই! তাই বাড়ির বাইরেই পাখির জন্য আলাদা বসত গড়ার কথা ভাবছেন ইউসুফ। ওয়েবসাইট।