নানা রঙের বি শ্ব কা প
পিটারসেনের ত্যাগবিশ্বকাপ কী আর রোজ আসে! দীর্ঘ চারটি বছর পেরিয়ে তবেই না বিশ্বকাপ। খেলোয়াড়েরাও কোনোভাবেই বিশ্বকাপ খেলার সুযোগ হারাতে চান না। এমনও ঘটনা আছে, বিশ্বকাপ খেলার আশায় জীবনের অতি গুরুত্বপূর্ণ অধ্যায় ‘বিয়ে’ পর্যন্ত পিছিয়ে দিয়েছেন অনেকে। কেভিন পিটারসেনকে অবশ্য এত বড় ত্যাগ স্বীকার করতে হয়নি। ইংল্যান্ডের এই ব্যাটসম্যান বিশ্বকাপ খেলতে এসেছেন স্রেফ একটা অস্ত্রোপচারকে সাময়িক স্থগিত করে। অস্ট্রেলিয়া সফরের পর থেকেই হার্নিয়ার সমস্যায় ভুগছেন কেপি। তবে হার্নিয়ার অস্ত্রোপচার খুব বেশি দিন ঝুলিয়ে রাখবেন না। বিশ্বকাপের পরই পিটারসেন নিজেকে সঁপে দেবেন অস্ত্রোপচারের টেবিলে। যদিও একটা বড় ত্যাগ তাঁকে করতেই হচ্ছে। আগামী মাসে স্বাদের আইপিএলটা খেলা হবে না। এ জন্য কেপি অবশ্যই হতাশ। হতাশ তো হবেনই। আইপিএল খেলতে না পারা মানেই তো এক বস্তা টাকা হাতছাড়া করা! ওয়েবসাইট।জি হুজুর!বিশ্বের নানা দেশ ঘুরে খেলেছেন প্রায় ৭৫টি দলে। শেষে দক্ষিণ আফ্রিকায় এসে থিতু হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত লেগ স্পিনার ইমরান তাহির। নিজে যেমন নানা দেশ ঘুরেছেন, বলকেও নানা দিকেই ঘোরান তিনি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে স্মরণীয় অভিষেক হয়েছে তাঁর। অভিষেক ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেট পেয়েছেন। তিন ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। তবে জন্মভূমি পাকিস্তানের হয়েও বিশ্বকাপ খেলতে পারতেন ৩১ বছর বয়সী তাহির। কিন্তু পাকিস্তানে একরকম উপেক্ষিতই থেকে যান তিনি। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম অবশ্য বলেছেন, সব সময় বোর্ড কর্মকর্তাদের ‘জি হুজুুর’ ‘জি হুজুুর’ বলে তোষামোদ করেননি বলেই পাকিস্তান দলে সুযোগ হয়নি ইমরান তাহিরের। তরুণ ক্রিকেটারদের জন্য তাই তাহিরের অনুচ্চারিত পারমর্শ, শুধু ভালো খেললেই হবে না, পাকিস্তানের হয়ে খেলতে হলে কর্মকর্তাদের ‘জি হুজুর’ বলাটাও জানতে হবে! ওয়েবসাইট।স্কুলে ডেসকাটবিশ্বকাপ মানেই ক্রিকেটারদের ব্যাট আর বল নিয়ে ছোটাছুটি। ম্যাচ তো আছেই, খেলা না থাকলে রুটিন মেনে সকাল-বিকেল অনুশীলনে ঘাম ঝরানো। টেন ডেসকাট আর অ্যাটসে বুরমান অন্তত দলের গৎবাঁধা এই রুটিন কর্মে ছেদ আঁকিয়ে দিলেন। ক্রিকেট উত্তেজনার ফাঁকে একটু অন্য রকম বিনোদনও তো চাই, নাকি! এই দুই ডাচ ক্রিকেটার তাই দলের অনুশীলন বাদ দিয়ে ঘুরতে বেরিয়ে ছিলেন দিল্লির একটি স্কুলে। আইসিসির সামাজিক অংশীদার ‘রুম টু রিড’-এর অংশ হিসেবেই নগর মিউনিসিপাল করপোরেশন স্কুলে গিয়েছিলেন দুজন। সময়টাও কেটেছে দারুণ। কোমলমতি ছাত্রছাত্রীরা নেচে-গেয়ে অতিথিদের হূদয় তুষ্ট করেছে। প্রতিদান ডেসকাট-বুরম্যানও দিয়েছেন। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন তাঁদের প্রিয় বই এবং প্রিয় ক্রিকেটারদের নিয়ে। স্কুলের আঙিনায় দাঁড়িয়ে দিয়েছেন কিছু ক্রিকেটীয় টিপসও, যা কোনো দিনও ভুলবে না এই ছাত্রছাত্রীরা। ওয়েবসাইট।