নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতে চেয়েছিলেন আইনজীবী, কিন্তু হলেন ক্রিকেটার। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে এলাইজা ওটিয়েনো নিজেকে ধন্য মনে করছেন। গ্রুপ পর্বে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের কাছে হেরেছে তাঁর দল কেনিয়া। এই হারেও ওটিয়েনো খুঁজছেন ইতিবাচক দিক, ‘এই পরাজয়ে আমাদের মন ভেঙে যায়নি। তবে এটা সত্যি, তরুণ এই দলটা এসব বড় বড় দলের বিপক্ষে খেলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছে। আমরা মালিঙ্গা-আফ্রিদিদের খেলা শুধু টেলিভিশনেই দেখেছি। ওঁদের বিপক্ষে খেলা কিন্তু সহজ নয়।’ আরেকটা স্বপ্নও দেখেন ওটিয়েনো, ‘আমি সব সময়ই স্বপ্ন দেখি, ডেল স্টেইনের মতো বল করছি। ও যেভাবে বল নিয়ন্ত্রণ করে এবং ওর বলে যে গতি, সেটা অবাক করার মতো। আমি তাই সব সময় ওকে নকল করি। আমিও একজন বোলার এবং ফাস্ট বল করতে ভালোবাসি। আমার কোচ সব সময় বলেন, তুমি অনুশীলন করো এবং কঠোর পরিশ্রম করো। মনে রেখো, কোনো স্বপ্নই ছোট নয়।’ সেই স্বপ্ন সত্যি করতেই কঠোর পরিশ্রম করে চলেছেন ওটিয়েনো। ওয়েবসাইট।কালো দিনমুখ কালো করে তারা বসে আছে জেলখানার কালো-অন্ধকার কোণে। মুখে হতাশার কালো ছায়া। সামনের দিনগুলোও কালো পর্দায় ঢাকা... এত ‘কালো’ ‘কালো’ করার কারণ? তারা ‘ব্ল্যাকার’। মানে কালোবাজারি। রোববার বেঙ্গালুরুতে টিকিটের কালোবাজারি করতে গিয়ে স্থানীয় পুলিশের কাছে ধরা পড়েছে হাতেনাতে। এক হাজার আর পাঁচ হাজার রুপি দামের টিকিট এরা বিক্রি করছিল ১০ হাজার রুপিতে! সব মিলে আটজন এখন থানাহাজতে বন্দী। কালোবাজারি আর বাজিকরদের সপ্তাহান্তটা একদমই ভালো যায়নি। শনিবার বেঙ্গালুরু পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে কয়েকজন অবৈধ বাজিকরও। ওয়েবসাইট।ন্যানেসের বিশ্বকাপসতীর্থের অমঙ্গল কামনা নিশ্চয়ই কেউ করে না। কেউ কী আর চায়, ‘ইস্, ও যদি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে ফেলে, তাহলে তো আমার বিশ্বকাপ খেলার সুযোগ মেলে!’ চাইতেও পারেন! ডার্ক ন্যানেসের কথা ধরুন। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ন্যানেস জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষীণতম সম্ভাবনা দেখতে না পেয়ে দেশই পাল্টে ফেলেছিলেন। ডাচ রক্তের সুবাদে জায়গা করে নিয়েছিলেন হল্যান্ড দলে। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন ডাচদের হয়েই। গত বছরও টি-টোয়েন্টি বিশ্বকাপে এই বাঁহাতি ফাস্ট বোলারকে দেখা গিয়েছিল। এবার তাঁর দল ছিল অস্ট্রেলিয়া! কিন্তু ছোট বিশ্বকাপ খেলে কি আর মন ভরে! ন্যানেস খেলতে চান বড় বিশ্বকাপ। একটা মৃদু সম্ভাবনাও তৈরি হয়েছে ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে থাকা ন্যানেসের। অস্ট্রেলীয় নির্বাচকেরা তাঁকে ‘স্ট্যান্ডবাই’ হিসেবে রেখেছেন। জরুরি মুহূর্তে বিশ্বকাপের দরজা খুলেও যেতে পারে। ওয়েবসাইট।