নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট চুরিআইরিশ ব্যাটসম্যানদের ব্যাটে নজর পড়েছে। যে ধোলাইটা না খেল ইংলিশ বোলাররা। ভারতের বিপক্ষে অবশ্য জ্বলে ওঠার আগেই নিভে গেল আইরিশদের ব্যাট। তবু কম ভুগতে হয়নি ধোনিদের। ২০৭ রান তাড়া করতেই পাঁচ উইকেট নেই। খেলতে হয়েছে ৪৬ ওভার। এ ক্ষোভেই কিনা আয়ারল্যান্ডের একটি স্পোর্টসকিট চুরি হয়ে গেল। ভারতের সঙ্গে ম্যাচের পর আইরিশ খেলোয়াড়েরা মাঠ থেকে হোটেলে ফেরার পর দেখেন, ব্যাগটি নেই। ব্যাগটিতে ছিল ছয়টি ব্যাট। এ ঘটনায় আইরিশ এক ক্রিকেটার পুলিশের কাছে অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টির তদন্ত করছে। বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার জি রমেশ বলেছেন, ‘তদন্ত চলছে। আশা করছি, শিগগিরই ব্যাগটি উদ্ধার করা যাবে।’ ওয়েবসাইট।ভয়ডরহীন ইউসুফচাইলে যুবরাজ সিংকে একটা ধন্যবাদ দিয়ে আসতে পারেন ইউসুফ পাঠান। আয়ারল্যান্ডের বিপক্ষে ইউসুফের করা মাত্র ৩০ রানের ইনিংসটাকেই যে প্রশংসায় ভাসিয়েছেন যুবরাজ, ‘দেখুন, ইউসুফ ভয়ডরহীন। তার টেকনিকও ভালো। মাথা ঠান্ডা রেখে ব্যাট চালাতে পারে সে।’ আয়ারল্যান্ডের বিপক্ষে ছোট লক্ষ্যটা তাড়া করতে গিয়েও দ্রুত পাঁচটি উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। কিন্তু ষষ্ঠ উইকেটে যুবরাজের সঙ্গে ইউসুফের গুরুত্বপূর্ণ ৪৩ রানের জুটিটাতেই ধোনির দলের রক্ষা। অলরাউন্ড পারফর্ম করে দলকে জেতানো এ ম্যাচটা যুবরাজের কাছে তাই বিশেষ কিছু, ‘অন্য আর দশ দিনের মতো সেদিনও ঘুম ভেঙেছিল। কিন্তু বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে ব্যাটিংয়ে ৫০ রানে অপরাজিত থাকাটা বিশেষ কিছুই। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল জিতেছে।’ ওয়েবসাইট।শেহজাদের ঝগড়াতিন ম্যাচে ২৬ রান। গড় ৯-এরও নিচে। অথচ বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে কত বলাবলি, টুর্নামেন্টে তিনিই হবেন পাকিস্তানের তুরুপের তাস। অনেকটা আশাভঙ্গের মতোই। পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের ব্যাট এখনো হাসতে পারেনি। অথচ সপ্তাহ কয়েক আগেও নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁকিয়েছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। নিজের ওপরই বিরক্ত শেহজাদ। তার ওপর তাঁকে নিয়ে সাংবাদিকদের বাড়াবাড়ি। ফর্ম নিয়ে সমালোচনা। সাংবাদিকেরা হয়ে গেলেন তাঁর শত্রু। পাকিস্তানের এক সাংবাদিকের সঙ্গে তাঁর এক দফা তর্কও হয়ে গেছে। একটি প্রতিবেদনের খবর, ‘শেহজাদ এক সাংবাদিককে বলেছেন, আপনারা যা করছেন, তা ঠিক নয়। আপনাদের মানসিকতাও খুব একটা ভালো নয়।’ ওয়েবসাইট।