নানা রঙের বি শ্ব কা প
সাবানের ‘বিশ্বকাপ’বিশ্বকাপ নিয়ে ভারতীয়দের উন্মাদনার শেষ নেই। কেউ সমুদ্রসৈকতে বালু দিয়ে খেলোয়াড়দের প্রতিকৃতি বানিয়েছেন, কেউ বা করেছেন সোনা দিয়ে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা। এবার সাবান দিয়ে ভারতীয় দলের সব খেলোয়াড়ের প্রতিকৃতি ও বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বানানো হয়েছে। নাগপুরের শৌখিন ভাস্কর সুধাকর পাঠক এগুলোর কারিগর। ১৯৬৩ সাল থেকে শখের বশে হাজারো প্রতিকৃতি বানিয়েছেন এই শিল্পী, যার সংখ্যা এখন পর্যন্ত সাত হাজার ১৪০টি। পাঠক বলেছেন, ‘বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে ভারতের। শুধু এ কারণেই তাদের জন্য আমি এ “বিশ্বকাপটি” বানিয়েছি। বানিয়েছি তাদের সবার প্রতিকৃতিও। এগুলো বানাতে এক মাস সময় লেগেছে।’ প্রচুর অর্থ ও শ্রম ব্যয় করে এই প্রতিকৃতিগুলো বানালেও সেটি কখনোই বিক্রি করেন না পাঠক, ‘মানুষ আমার কাজ দেখে আনন্দ পাক, সেটাই আমি চাই।’ ওয়েবসাইট।সাঙ্গাকারার ক্ষোভএই পৃথিবীর সবচেয়ে দোটানায় ভোগা সংস্থার নাম কী? নিন্দুকেরা বলবেন—আইসিসি! ক্রিকেটের অভিভাবক সংস্থাটি দৃঢ় কোনো সিদ্ধান্ত নিতে পারে না বলে একটা সমালোচনা আছেই। সম্প্রতি টুর্নামেন্টের মাঝখানে এসে পরিবর্তন আনা হয়েছে ইউডিআরএসের ২.৫ মিটার নিয়মে। এতে ক্ষুব্ধ কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার অধিনায়ক বলেছেন, ‘আইনগুলো মানুষের কাছে প্রশ্নবিদ্ধ যাতে না হয়, সে জন্য আইসিসির সতর্ক হওয়া উচিত। টুর্নামেন্ট চলাকালে আইনের কাটাছেঁড়া ও পরিবর্তন সংশয় সৃষ্টি করছে। সবচেয়ে ভালো হতো, আইসিসি যদি বিশ্বকাপের আগেই প্রযুক্তি, নিয়মকানুন ও মাপজোক নির্ধারণ করে দিত।’ আইসিসির কাছ থেকে আরও যুক্তিপূর্ণ সিদ্ধান্ত আশা করেন সাঙ্গাকারা, ‘আইনগুলো সবার ভালো করে বোঝার স্বার্থে আইসিসির আরও সংগতিপূর্ণ হওয়া উচিত।’ ওয়েবসাইট।টিকিট নিয়ে হাঙ্গামারোদ মাথায় নিয়ে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা, ধৈর্যের চরম পরীক্ষা। তার ওপর প্রাপ্তি পুলিশের লাঠির বাড়ি! ইংল্যান্ড-ভারতের ম্যাচ নিয়ে হয়েছিল, এবার দক্ষিণ আফ্রিকা-ভারত ম্যাচের টিকিট নিয়েও একই চিত্র। অপ্রীতিকর ঘটনা। পুলিশের লাঠিচার্জ। নাগপুরে ১২ মার্চ স্মিথদের সঙ্গে ধোনিদের লড়াইয়ের আগেই টিকিট নিয়ে সমর্থকদের সঙ্গে পুলিশের হয়ে গেল একদফা ‘লড়াই’। মঙ্গলবার বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের বাইরে পুলিশ টিকিটপ্রত্যাশীদের লাঠিপেটা করলে বেশ কয়েকজন আহত হয়। বিশ্বকাপের ‘বি’ গ্রুপের সবচেয়ে বড় ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা। তাই টিকিট ছাড়ার আগের দিন সন্ধ্যা থেকেই হাজার হাজার মানুষ স্টেডিয়ামের সামনে লাইনে দাঁড়িয়ে যায়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় আইসিসি কোনো মন্তব্য করেনি, মন্তব্য পাওয়া যায়নি ভারতীয় ক্রিকেট বোর্ডেরও। তবে দুঃখ প্রকাশ করেছেন ধোনি। ওয়েবসাইট।টেইটের প্রেমঅস্ট্রেলিয়ার ‘বুনো’ ফাস্ট বোলার শন টেইট প্রেমে হাবুডুবু খাচ্ছেন। প্রায় এক বছর ধরে এই প্রেম চললেও ঘনিষ্ঠ দু-চারজন ছাড়া কেউই তা জানত না। টেইটের প্রিয়ার নাম মাশুম সিংহা, মুম্বাইয়ের একজন ব্যস্ততম মডেল। গত এপ্রিলে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় টেইটের সঙ্গে মাশুমের প্রথম পরিচয়। সেই থেকে চুটিয়ে প্রেম করছেন দুজনে। চাঁদ উঠলে সেটিকে তো আর লুকিয়ে রাখা যায় না। ফলে ফাঁস হয়ে গেছে টেইটের প্রেমের খবর। টেইট নিজেও আর লুকিয়ে রাখেননি, জানিয়ে দিয়েছেন তাঁদের গোপন অভিসারের খবর। তবে মাশুমের কাছে পাওয়া গেল আরও গোপন তথ্য! মাঠে যতই আগ্রাসী হোন, মাঠের বাইরে টেইট নাকি স্বভাবে একটু লাজুক! ‘শনের লাজুক স্বভাবটাই আমাকে টানে। শন খুব বিনয়ীও। এ কারণেই তাকে আমার ভালো লাগে’—বলেছেন মাশুম। ওয়েবসাইট।