নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখকের ভবিষ্যদ্বাণীব্রিটিশ লেখক জেফরি আর্চারের অনুমান, এবারের বিশ্বকাপের ফাইনাল খেলবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড! তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড! নিজের নতুন উপন্যাস অনলি টাইম উইল টেল প্রকাশনা অনুষ্ঠানে এমন ভবিষ্যদ্বাণী করেছেন আর্চার। ৩২৭ রান করেও আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় মজা করেই কথাটা বলেছেন ব্রিটিশ লেখক। তবে মজা করতে গিয়ে ভারতের জন্য বলেছেন হতাশাজনক কথা। কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যাবে ভারতের বিশ্বকাপ! আর্চারের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, সেটা সময়ই বলে দেবে। একেবারে তাঁর উপন্যাসটির নামের মতোই, ‘অনলি টাইম উইল টেল’। ওয়েবসাইট।টেন্ডুলকারের জন্যব্যাটিং বিস্ময় শচীন টেন্ডুলকারের আরেক পরিচয়, তিনি ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) গ্রুপ ক্যাপ্টেন। গত সেপ্টেম্বরে তাঁকে সম্মানজনক এই উপাধি দেয় আইএএফ। বিশ্বকাপের পরই হয়তো সু-৩০ এমকেআইয়ে চড়ে আকাশে চক্কর দেবেন ক্রিকেট-দুনিয়া চষে বেড়ানো টেন্ডুলকার। তাঁর আকাশে ওড়ার দৃশ্য ফ্রেমবন্দী হয়ে জায়গা পাবে আইএএফের বার্ষিক দিনপঞ্জিতেও। তবুও আফসোস, ভারত জিতলে টেন্ডুলকারকে বিশেষ পুরস্কার আইএএফ দেবে কি না, এটা বলা হয়নি। আইএএফের প্রধান এয়ার চিফ মার্শাল পিভি নায়েক প্রস্তাবনাটিকে দারুণ বলছেন, তবে বিমানবাহিনী আইনি ব্যাপার-স্যাপারগুলো বিবেচনা না করে তো পারে না। অবশ্য এটিও ঠিক, বিশ্বকাপ জিতলে ক্রিকেট-পাগল ভারতে পুরস্কারের যে জোয়ার বইবে, তার মধ্যে টেন্ডুলকারকে বিমানবাহিনীর দেওয়া পুরস্কারও যে থাকবে না, কে বলতে পারে! ওয়েবসাইট।বালাজির শঙ্কাএই বিশ্বকাপের শুরু থেকেই আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনার আঁচ পাওয়া গেছে, আগামী বিশ্বকাপে সহযোগী দেশগুলোকে আর দেখা যাবে না। ওয়ানডের বিশ্বকাপে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের জায়গা থাকবেই। ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপে ছোট দলগুলোকে বাদ দিলে কাদের লাভ আর কাদের ক্ষতি, এ নিয়ে অনেক আলোচনা চলছে। তবে কানাডার লেগ স্পিনার বালাজি রাও বলছেন, সবচেয়ে বড় ক্ষতিটা হবে স্পিনারদের। তাঁর মতে, টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের মতো টি-টোয়েন্টিতে ততটা গুরুত্ব পায় না স্পিনাররা। ওয়ানডে থেকে সরাসরি টি-টোয়েন্টির জগতে ঠেলে দিলে ছোট দলগুলোর স্পিনারদের অগ্রগতি মুখ থুবড়ে পড়বে বলে মনে করছেন ৩৩ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত স্পিনার। নিজের দল ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবে না, এই ক্ষতির চেয়েও বড় করে দেখছেন স্পিনারদের ক্ষতিটাকে! সারা বিশ্বের স্পিনার-সমাজ বালাজি রাওয়ের কাছে কৃতজ্ঞ থাকতে পারে। ওয়েবসাইট।