নানা রঙের বি শ্ব কা প
কারাগারেও‘অপরাধ করে জেলে থাকি বলে কি বিশ্বকাপের খেলা দেখতে পারব না?’ জেলখানার কয়েদিরা যাতে এমন অভিযোগ করতে না পারে, সে জন্য ব্যবস্থা নিয়েছে ভারতের চণ্ডীগড়ের বুরাইল কারাগার কর্তৃপক্ষ। কয়েদিদের জন্য প্রায় ২০টি টিভি বসানো হয়েছে। এমনকি বড় ম্যাচগুলোয় ভারত জিতলে কয়েদিদের মিষ্টিমুখ করানোর চিন্তাভাবনাও চলছে। শুধু জেল নয়, কয়েদিদের যাঁরা জেলে পাঠান, সেই বিচারক আর আইনজীবীদের জন্যও থাকছে খেলা দেখার ব্যবস্থা। পাঞ্জাব ও হরিয়ানার উচ্চ আদালতের বারকক্ষে বসানো হয়েছে এলসিডি পর্দা। প্রায় ৮০০ আইনজীবী খেলা দেখতে পারবেন সেখানে। বড় ম্যাচগুলোয় বিচারকদেরও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। ওয়েবসাইট।দাদাগিরিঅস্ট্রেলিয়ার এই দলটি আগের সেই অস্ট্রেলিয়া নয়। তবু বিশ্বকাপ বলে কথা। সর্বশেষ টানা তিনটি বিশ্বকাপ ঘরে তোলা অস্ট্রেলিয়ার দিকে তাকালে বলতেই হবে, বড় আসরের বড় দলের নাম অস্ট্রেলিয়া। কিন্তু ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বিশ্বাস, অন্যদের ওপর অস্ট্রেলিয়ার ছড়ি ঘোরানোর দিন শেষ। শুধু কি তাই, সৌরভ এক পা এগিয়ে এ-ও বলে দিলেন, দুর্দশাগ্রস্ত পাকিস্তানের চেয়েও নাকি এবার অস্ট্রেলিয়ার অবস্থা খারাপ। বরাবরই অস্ট্রেলিয়াকে খোঁচা মেরে কথা বলতে ভালোবাসেন সৌরভ। হয়তো সে ‘ভালোবাসা’ আরও হালনাগাদ করলেন ‘দাদা’। ওয়েবসাইট।শনির দশাশনির দশা যেন লেগেছে ইংল্যান্ড দলের পিছে। ব্যস্ত সফরসূচির ধকলের কারণে অনেক খেলোয়াড়ই ইনজুরিতে পড়ছেন। ইনজুরির কবলে পড়ে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে পড়েছেন এউইন মরগান। ইনজুরি থেকে ফিরে এসেছেন স্টুয়ার্ট ব্রড, টিম ব্রেসনান আর জেমস অ্যান্ডারসন। কিন্তু সংশয় আছে গ্রায়েম সোয়ান, আজমল শেহজাদ ও পল কলিংউডকে নিয়ে। ছোটখাটো চোট দেখা দিচ্ছে কারও কারও। ইনজুরির সেই তালিকায় সর্বশেষ যোগ দিলেন জোনাথন ট্রটও। আঙুলে ব্যথা পেয়েছেন। সে যা-ই হোক, এই শনির দশা থেকে মুক্তি পেতে ইংল্যান্ডের উচিত ঝাড়ফুঁকের ব্যবস্থা করা! তন্ত্রসাধকেরা ফুটবল বিশ্বকাপে অপরিচিত কিছু নন। এবার সেটার আমদানি ক্রিকেটে হলে সমস্যা কোথায়! ওয়েবসাইট।