নানা রঙের বি শ্ব কা প
মুশফিকুরের বুদ্ধিক্রীড়া প্রতিবেদকসীমান্তরক্ষীদের মতোই সদা সতর্ক থাকতে হয় উইকেটকিপারদের। থাকতে হয় তাৎ ক্ষণিক বুদ্ধিমত্তাও। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে সেটি দারুণভাবে কাজে লাগিয়েছেন মুশফিকুর রহিম। তখন ব্যাটিং করছিলেন ইংলিশ ওপেনার ম্যাট প্রিয়র। রাজ্জাকের একটি ওয়াইড বল ধরেই বিদ্যুৎ গতিতে উইকেটের বেল ফেলে দেন মুশফিকুর। আম্পায়ারের কাছে তারস্বরে আবেদন। কিন্তু তখনো ক্রিজেই ছিলেন প্রিয়র। বেল ফেলে দেওয়ার পর ক্রিজ থেকে বেরিয়ে আম্পায়ারের দিকে একমুহূর্তের জন্য তাকিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে আস্ত স্টাম্পটাই উপড়ে ফেলেন মুশফিক। সতর্কতা, আর তাৎ ক্ষণিক বুদ্ধিমত্তার চমৎ কার প্রয়োগ করলেন তিনি, আর তাতেই স্টাম্পড হয়ে ফিরে যান প্রিয়র। ঘটনার আকস্মিকতায় বোবা বনে গিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রিয়র নিজেও উইকেটকিপার। সতর্ক থাকার কথা ছিল তাঁরও। তবে মনস্তাত্ত্বিক লড়াইয়ে মুশফিকুরের কাছে হেরে গেছেন ইংলিশ উইকেটকিপার। বয়স আর আকারে ছোট হলে কী হবে, বুদ্ধিমত্তায় ঠিকই প্রিয়রকে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম।সোয়ানের শাস্তিসামনের কয়েক দিন শিশির নামধারী কেউ যেন গ্রায়েম সোয়ানের ত্রিসীমানায় না ঘেঁষে। রেগেমেগে সেই শিশিরকে কিল-ঘুষি মেরে বসতে পারেন ইংলিশ স্পিনার। শিশিরের ওপর তাঁর এতটাই রাগ। পরশু ম্যাচে শিশিরের কারণে বল ঠিকভাবে গ্রিপই করতে পারছিলেন না। একটি ওয়াইড বল করার পর আম্পায়ারকে বল পরিবর্তনের অনুরোধ করেন। রাজি না হওয়ায় খেপে গিয়ে চার অক্ষরের অশ্রাব্য একটা গালিই দিয়ে বসেন। ওভার শেষে আম্পায়ারের কাছে নিজের ক্যাপ নেওয়ার সময়ও তাঁর আচরণ ছিল দৃষ্টিকটু। স্টাম্প মাইক্রোফোনের বদৌলতে সোয়ানের গালি শুনে ফেলেছে টিভি দর্শকেরা। তাৎ ক্ষণিকভাবে ধারাভাষ্য কক্ষে থাকা ডেভিড লয়েড এর জন্য ক্ষমাও চান টিভি দর্শকদের কাছে। সেদিন ম্যাচ হেরেছেন, মেজাজ হারিয়েছেন; সোয়ান এবার হারাতে চলেছেন ম্যাচ ফির ১০ শতাংশ। জরিমানা হিসেবে সেটি কেটে রাখা হবে বলে জানিয়েছে আইসিসি। ওয়েবসাইট।