নানা রঙের বি শ্ব কা প
গ্যালারির তারকাবাংলাদেশের ম্যাচ দেখতে, বাংলাদেশ দলকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত থাকছেন লেখক-সাহিত্যিক, ছোট পর্দার তারকারা। বাংলাদেশে যদি এমনটা হয়, ভারতে তো আরও বেশিই হওয়ার কথা। বলিউড তারকাদের মধ্যেও লেগেছে বিশ্বকাপের রং। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে গ্যালারিতে এসেছিলেন অভিষেক বচ্চন, বিপাশা বসু, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা। ভারতীয় দলকে সমর্থন দিতেই মাঠে এসেছিলেন তাঁরা। তবে ‘রথ দেখা কলা বেচার মতো’ উদ্দেশ্যও ছিল। মুক্তির অপেক্ষায় থাকা ছবির প্রচার করতে বিশ্বকাপের ম্যাচকেই বেছে নিয়েছেন বলিউড তারকারা। শুধু তা-ই নয়, খেলার বিরতিতে ছবির গানের আনুষ্ঠানিক মুক্তিও দিয়েছেন তাঁরা। তবে খেলা দেখতে গিয়েছিলেন, নাকি ছবির প্রচার করতে গিয়েছিলেন, সেটা নিয়ে নিশ্চয়ই কারও আর মাথাব্যথা ছিল না। কারণ, দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে ভারত। ম্যাচ শেষে হতাশ হয়েই ঘরে ফিরতে হয়েছে বলিউড তারকাদের। ওয়েবসাইট।হায় পিটারসেন!হার্নিয়ার সমস্যায় বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন। তবে পিটারসেনের ইনজুরি কতটা গুরুতর, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ব্যথানাশক নিয়ে পিটারসেন খেলা চালিয়ে যেতে পারতেন বলেও মন্তব্য করেছিলেন ইংলিশ কোচ। কিন্তু পিটারসেন দলকে জানিয়েছিলেন ব্যথা একেবারেই সহ্য করতে পারছেন না তিনি। ব্যথা নিয়ে খেলা সম্ভব নয় এমনটা বলে দলকে রেখেই ইংল্যান্ডে ফিরে গেছেন ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান। কিন্তু দেশে ফেরার দুই দিনের মধ্যেই বন্ধুবান্ধব নিয়ে নাইট ক্লাবে মদ্যপান আর আনন্দ-ফুর্তি করে সময় কাটিয়েছেন। তবে কি ওই নৈশজীবনের টানেই ইনজুরির অজুহাত দিয়েছেন পিটারসেন? বাংলাদেশের কাছে হেরে এমনিতেই হতাশ ইংল্যান্ডের কোচ-অধিনায়ক। পিটারসেনের এই পারফরম্যান্সে (!) নিশ্চয়ই আরও হতাশ হবেন তাঁরা। ওয়েবসাইট।টেলরের জবাবঅনেক দিন ধরেই নিউজিল্যান্ডের ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হচ্ছিল রস টেলরকে। কিন্তু দীর্ঘদিন ফর্মে না থাকায় দলে তাঁর অবস্থানটাই নড়বড়ে হয়ে পড়েছিল। পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করে সব বিতর্কের অবসান ঘটিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। ভেট্টোরির উত্তরসূরি হিসেবে আবারও উচ্চারিত হচ্ছে টেলরের নাম। ভেট্টোরির ইনজুরিতে অধিনায়কের দায়িত্বও এসে পড়েছে তাঁর কাঁধে। কিন্তু সাবেক উইকেটকিপার অ্যাডাম প্যারোরে বলছেন, এক সেঞ্চুরির কারণেই রস টেলরকে অধিনায়ক ভাবা ঠিক নয়। বিভিন্ন পরিস্থিতিতে ধারাবাহিকভাবে রান করে দলে জায়গা নিশ্চিত করলেই কেবল অধিনায়ক হতে পারেন টেলর। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর কানাডার বিপক্ষে ঝোড়োগতিতে ৭৪ রান করে প্যারোরেকে ভালোই জবাব দিচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ওয়েবসাইট।