নানা রঙের বি শ্ব কা প
বয়সের ছাপএবারের বিশ্বকাপে সবচেয়ে বয়সী খেলোয়াড় কে জানেন তো? জন ডেভিসন। তাঁর বোলিং-ব্যাটিংয়ে বয়সের ছাপ ঠিকই ফুটে উঠছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজের বোলিংয়েই ফেলেছেন কেন উইলিয়ামসের সহজ ক্যাচ। ওই ম্যাচেই ডেভিসন দেখিয়েছেন আরেক কাণ্ড। জ্যাকব ওরামের ইয়র্কার কোনোমতে ঠেলে দিয়েছিলেন শর্ট ফাইন লেগে। সহজ একটা রান হওয়ার কথা, কিন্তু হেঁটে হেঁটে রান নিতে গিয়ে ডেভিসন আউট। তখনই ভালোভাবে বোঝা গেছে, ৪১ বছর বয়সে আর দৌড়ানোর সামর্থ্য তেমন নেই কানাডার ব্যাটসম্যানের। নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্রেন্ডন ম্যাককালামের বয়স তো আর ৪১ নয়, চোখের পলকে উইকেট ভেঙে সাজঘরে পাঠিয়ে দিলেন ডেভিসনকে। অবসর নেওয়ার সময় বুঝি হয়ে এল জন ডেভিসনের। ওয়েবসাইট।নেহরা কৌতুকভারতে এখন সবচেয়ে আলোচিত নাম সম্ভবত আশিস নেহরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের জন্য ভারতীয়রা দুষছে এই পেসারকে। শেষ ওভারে ১৩ রান তুলে নিয়ে নাগপুরে রুদ্ধশ্বাস ম্যাচটা জিতে গেছে দক্ষিণ আফ্রিকা। এই দৃশ্য দেখে হূদয় ভেঙে গেছে ভারতীয় সমর্থকদের। রাগে-দুঃখে নেহরাকে নিয়ে নানা কৌতুক বানিয়ে মনের ক্ষোভ মেটাচ্ছে তারা। আশিসের নাম দেওয়া হয়েছে ‘হার্ট-ব্রেক’ বোলার। সমর্থকেরা বলছে, ব্যাটসম্যানকে সাহায্য করার জন্য যেমন উইকেটের পেছনে দেদার রান বিলান কামরান আকমল, এখন আশিস নেহরাও সেই পথ নিয়েছেন। হায় রে সমর্থক। খারাপ করলেই আকাশ থেকে মাটিতে আছড়ে ফেলতে একটুও সময় নেয় না! ওয়েবসাইট।ডকরেলের স্বপ্নহকি খেলোয়াড় ক্রিকেটার। খেলার মাঠে থাকলেও হকিস্টিক ছেড়ে এখন ব্যাট-বলে যত কারবার জর্জ ডকরেলের। শুরুতে যখন ব্যাট-বলের সঙ্গে সখ্য গড়েন, স্বপ্ন ছিল বিশ্বকাপে খেলার। স্বপ্নটা পূরণ হয়েছে। শুধু তা-ই নয়, ইংল্যান্ডকে হারিয়ে এই বিশ্বকাপটাও স্মরণীয় করে রেখেছে আয়ারল্যান্ড। স্বপ্নের বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের উইকেট পেয়ে আরও একটা স্বপ্ন পূরণ হয়েছে জর্জ ডকরেলের। এখন টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন দেখছেন আয়ারল্যান্ডের বাঁহাতি স্পিনার। টেস্ট খেলার জন্য আয়ারল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন এড জয়েস, এউইন মরগানরা। জয়েস ফিরে এলেও মরগান এখনো খেলছেন ইংল্যান্ড দলে। তবে আয়ারল্যান্ড ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই ডকরেলের। আয়ারল্যান্ডের হয়েই খেলতে চান ১৮ বছরের এই ক্রিকেটার। আয়ারল্যান্ড যেভাবে এগোচ্ছে, ডকরেলের টেস্ট খেলার স্বপ্ন পূরণ হতে বোধ হয় বেশি বাকি নেই! ওয়েবসাইট।