নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলে বলিঞ্জারদলে ছিলেন, কিন্তু ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা হয়নি ডগ বলিঞ্জারের। বিশ্বকাপ খেলার আশা ত্যাগ করে দেশে ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান এই পেসার। কিন্তু বসে বসে সময় কাটানোর লোক তিনি নন। তাই আবারও দলে যোগ দিচ্ছেন বলিঞ্জার। তবে অস্ট্রেলিয়া দলে নয়। ২৯ বছর বয়সী ফাস্ট বোলার যোগ দিচ্ছেন ফক্স স্পোর্টসের ধারভাষ্য দলে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেন্ডন জুলিয়ানসহ অন্য ধারাভাষ্যকারদের সঙ্গে বিশ্বকাপের ম্যাচগুলোতে ধারাভাষ্য দেবেন তিনি। শুধু তাই নয়, ফক্স স্পোর্টসের ওয়েবসাইটে কলামও লিখবেন ‘ইগল’ নামে পরিচিত বলিঞ্জার। বল হাতে বিশ্বকাপ খেলতে পারেননি। তবে মাইক্রোফোন হাতে নিয়ে তো অন্তত বিশ্বকাপে থাকতে পারছেন। ওয়েবসাইট।লক্ষ্মণের আস্থাভারতীয় দলে খেলছেন দীর্ঘদিন। দলকে জয়ের বন্দরে নিয়েও গেছেন অনেকবার। কিন্তু একটি বিশ্বকাপও খেলতে পারেননি ভিভিএস লক্ষ্মণ। তবে নিজে না খেললে কী হবে, বিশ্বকাপের খেলাগুলো অখণ্ড মনোযোগে দেখছেন এই ভারতীয় ব্যাটসম্যান। ভারতের উন্নতিই কিন্তু চোখে পড়েছে তাঁর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়ায় নানা সমালোচনা শুনতে হচ্ছে মহেন্দ্র সিং ধোনির দলকে। তবে সমালোচনার কিছু দেখছেন না লক্ষ্মণ। গ্রুপ পর্বে একটা ম্যাচ খারাপ যাওয়াকে স্বাভাবিকই ভাবছেন তিনি। দলের সামর্থ্যে যথেষ্ট আস্থাশীল এই মিডল অর্ডার ব্যাটসম্যান প্রার্থনা করছেন, হতাশা ভুলে ভারত সামনের দিকেই এগিয়ে যাবে। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের এমন সমর্থন পেয়ে নিশ্চয়ই ভালো লাগছে ‘টিম ইন্ডিয়া’র। ওয়েবসাইট।জোন্সের ‘না’সময় কত দ্রুতই না বদলে যায়! টুর্নামেন্ট শুরুর আগে ভারতকে ফেবারিট মানতে কারোরই আপত্তি ছিল না। কিন্তু এই পর্যায়ে এসে শুধু আপত্তি না, ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনাই দেখছেন না কেউ কেউ। ডিন জোন্স তাঁদের একজন। অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপজয়ী (১৯৮৭ বিশ্বকাপ) দলের এই সদস্য সরাসরিই বলে দিলেন, ভারত বিশ্বকাপ জিততে পারবে না, ধোনির স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে! শেবাগ-টেন্ডুলকারদের ব্যাটে তাঁর আস্থা আছে। কিন্তু ভারতের বোলিং-ফিল্ডিং যে খুবই বাজে। তাঁর কথা, বিশ্বকাপ জিততে হলে শুধু ব্যাটিং ভালো হলেই হবে না, বোলিং ও ফিল্ডিং মানসম্পন্ন হতে হবে। ‘সব বিবেচনা করে মনে হয় না বর্তমানের পারফরম্যান্স দিয়ে ভারত বিশ্বকাপ জিততে পারবে’—দ্য এজএ নিজের কলামে লিখেছেন জোন্স। ওয়েবসাইট।