নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহৎ কাজকত শত ভক্ত, মাঠে নিজেরা খেললেও দূর থেকে ক্রিকেটারদের জন্য থাকে সেই অজস্র ভক্তের শুভ কামনা। প্রিয় ক্রিকেটাররা ভালো খেললে কত আবেগ, কত উচ্ছ্বাস; আবার খারাপ খেললে ভালোর জন্য নিমগ্নচিত্তে প্রার্থনা। নিঃস্বার্থ এই ভক্তদের কি আর ভুলে থাকলে চলে? গ্রুপ পর্বের শেষ ম্যাচে অংশ নিতে শ্রীলঙ্কা ক্রিকেট দল এখন মুম্বাইয়ে। মঙ্গলবার ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে কুমারা সাঙ্গাকারা তাঁর দলবলসহ আইসিসি, ইউনিএইডস ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ‘থিংক ওয়াইজ’ নামের একটি সমাজসেবামূলক প্রচারণাকাজে অংশ নেন। যৌনকর্মী ও এইচআইভি আক্রান্ত রোগীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে কিছু সময় কাটান মাহেলা জয়াবর্ধনেরা। খোঁজখবর নেন সমাজের এসব ‘অস্পৃশ্য’ মানুষের। ওয়েবসাইট।বাজির পক্ষে!ম্যাচ ফিক্সিং, বাজিকরদের আনাগোনায় ক্রিকেট বিশ্ব মাঝেমধ্যেই হয়ে ওঠে উন্মাতাল। কিছুদিন আগে কী ঝড়টাই না বয়ে গেল পাকিস্তানের ওপর দিয়ে। সালমান বাট, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির নিষিদ্ধ হওয়ায় সেই দগদগে ক্ষতটা এখনো পোড়াচ্ছে আফ্রিদিদের। এই ম্যাচ গড়াপেটা থেকে মুক্তির পথ কী? এ নিয়ে আইসিসি যতই কাজ করুক, পথ কিন্তু সেভাবে বেরোচ্ছে না। তবে কেন রাদারফোর্ডের কথা শুনে দেখতে পারে আইসিসি। সাবেক এই কিউই অধিনায়ক এখন কাজ করছেন দক্ষিণ আফ্রিকার একটি বেটিং প্রতিষ্ঠানে। কাজেই এই জিনিসটা তাঁর ভালোই জানা মনে হচ্ছে। রাদারফোর্ড আইসিসিকে বলেছেন, বাজি ব্যবসার গুরুত্বটা আইসিসির ভালোভাবে বোঝা উচিত। তাহলেই নাকি ম্যাচ গড়াপেটার নাটের গুরুদের খুঁজে বের করা সম্ভব! ওয়েবসাইট।