নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধোনির চুক্তিদক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ে বেশ সমালোচনা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির। দল কোয়ার্টার ফাইনালে যাবে কি না, কিংবা গেলেও প্রতিপক্ষ কে হতে পারে, সেটি এখনো নিশ্চিত নয়। আর বিশ্বকাপের ব্যস্ততা তো আছেই। কিন্তু এত ব্যস্ততা আর চাপের মধ্যেও বিজ্ঞাপনের কথা ভোলেননি ভারত অধিনায়ক। আরও একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে মুঠোফোন বা বাইক নয়, ভারত অধিনায়ক চুক্তি করেছেন একটি হজমি টনিক প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে। ‘জান্ডু পঞ্চরিষ্টা’ নামের পণ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়টা হজম করতেই কি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন ধোনি? ওয়েবসাইট।পন্টিংয়ের অন্য রূপব্যাটে রান না থাকলেও অধিনায়ক হিসেবে দারুণ সফল রিকি পন্টিং। কিন্তু কানাডার বিপক্ষে ম্যাচে অন্য রকম পন্টিংকে দেখল ক্রিকেট-বিশ্ব। তরুণ অলরাউন্ডার স্টিভেন স্মিথের ওপর দারুণ খেপে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। জেসন ক্রেজার বলে ক্যাচ তুলে দিয়েছিলেন কানাডার ব্যাটসম্যান হার্ভির বাইদান। সেই ক্যাচ ধরতে দুদিক থেকে ছুটে আসছিলেন রিকি পন্টিং ও স্টিভেন স্মিথ। পন্টিং বারবার বলছিলেন যে ক্যাচটি তিনিই ধরবেন। কিন্তু স্টিভেন স্মিথ তা শুনতে পাননি। দৌড় না থামানোয় পন্টিংয়ের সঙ্গে ধাক্কা লেগে যায় স্মিথের। আরেকটু হলে ক্যাচটিই মিস হয়ে যেত। তবে শেষ পর্যন্ত ক্যাচটি হাতে জমিয়ে ফেলেন পন্টিং। কিন্তু ক্যাচ ধরে খুশি না হয়ে প্রচণ্ড রাগে মাটিতে বল ছুড়ে মারেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। স্মিথের সঙ্গে কোনো কথা না বলে, কিংবা ক্যাচ ধরার আনন্দ উদ্যাপন না করেই হেঁটে যান তিনি। অধিনায়কের এমন রূপ দেখে স্তম্ভিত হয়ে যান স্মিথও। পরে অবশ্য নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন ‘পান্টার’। ওয়েবসাইট।টেইটকে দুয়োগতির ঝড় তোলে ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিতে পারেন। গ্যালারি থেকে শন টেইটের শুভেচ্ছাই পাওয়ার কথা। কিন্তু পরশু হাজার খানেকের মতো দর্শক বিদ্রূপের বৃষ্টিতে কান ঝালাপালা করে দেয় অস্ট্রেলীয় এই পেসারের। টেইটকে দুয়ো দেওয়া এই অংশটি যে কানাডার সমর্থক, তা সহজেই অনুমেয়। তবে একেবারেই অহেতুক তারা দুয়ো দিয়েছে এমন দাবি অবশ্য করা যাবে না! টেইটের ছোড়া ১৪৬-১৪৮ কিলোমিটার গতির অগ্নিগোলাগুলো ভালোই সামলাচ্ছিলেন জুবিন সুরকারি। পথের এই কাঁটা সরাতে মরিয়া টেইট ছুড়তে থাকেন একের পর এক বাউন্সার, ইয়র্কার। আগের ওভারে একাধিক শর্ট বল দেওয়া টেইট ৩১তম ওভারে এসে সুরকারির শরীর লক্ষ্য করে দেন ‘ফুলটস’, যা আঘাত করে সুরকারির স্পর্শকাতর স্থানে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কানাডিয়ান ব্যাটসম্যান। টেইট আবার করে বসেন এলবিডব্লুর আবেদন! তারপর বোলিংয়ে এসেই টেইটকে হজম করতে হয়েছে ওই দর্শক-বিদ্রূপ। ওয়েবসাইট।