নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচারে পতনদক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ২৯ রানে ভারতের ৯ উইকেট পড়ে যাওয়ায় চরম ক্ষুব্ধ হয়েছেন এন শ্রীনিবাসন। ধোনিদের এমন পারফরম্যান্সে হতাশ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এই সেক্রেটারি, ‘আমি যখন জামথা থেকে চলে আসি, তখন ভারতের রান ছিল ১ উইকেটে ২৬১। আমি বিমানবন্দরে পৌঁছাতেই ভারত অলআউট! আপনি ২৯ রানে ৯ উইকেট হারাতে পারেন না। এটা হতে পারে না।’ গণমাধ্যমে ভারতীয় খেলোয়াড়দের বেশি প্রচারের আলোয় নিয়ে আসায় নাখোশ শ্রীনিবাসন, ‘সবচেয়ে ভালো হয়, আপনারা (সাংবাদিকেরা) সেখানে না গেলে (ভারতীয় দলের অনুশীলন কাভার করতে)। এতে তারা খুব বেশি প্রচার পায়। এত প্রচার না পেলে তারা ভালো করবে।’ ওয়েবসাইট।এখানেও অস্ট্রেলিয়াআম্পায়ারিং নিয়ে বিতর্কের কারণে প্রযুক্তির ওপর নির্ভরতা যখন বেড়েই চলেছে, তখন অস্ট্রেলিয়ার আম্পায়াররা অনেকটাই নির্ভার। কেননা তাঁদের আছে শক্ত ভিত। তাঁদের সিদ্ধান্তগুলোও হয় প্রায় নির্ভুল। কঠোর পরিশ্রমই এ সাফল্যের চাবিকাঠি। বিশ্বকাপে ১৮ জন আম্পায়ারের মধ্যে পাঁচজন অস্ট্রেলিয়ার। ক্রিকেট অস্ট্রেলিয়ার আম্পায়ার ম্যানেজার শন ক্যারি যেমনটা বলছেন, ‘প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচজন আম্পায়ার বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করছে। এর মাধ্যমে এসব আম্পায়ারের নিজ নিজ দক্ষতা এবং অস্ট্রেলিয়ার আম্পায়ারিং পদ্ধতির সাফল্যই তুলে ধরে। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমরা একটা পদ্ধতি দাঁড় করিয়েছি। এর মধ্য দিয়ে দক্ষ আম্পায়াররা বের হয়ে আসছে। বিশ্বকাপে যে দলটি এসেছে, তারা প্রমাণ করেছে, পরিশ্রম করলে ও প্রতিজ্ঞাবদ্ধ হলে বড় সব মঞ্চেই ভালো করা সম্ভব।’ ওয়েবসাইট।তবু ভাগ্যবানআইসিসি তার টেস্ট খেলুড়ে ১০টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তে অটল থাকলে ডাচদের জন্য হয়তো এটাই শেষ বিশ্বকাপ। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে কোনো জয় নেই। প্রাপ্তির খাতাও শূন্য থাকল। তাতে অবশ্য দুঃখ নেই পিটার বোরেনের। বরং ভারত-বাংলাদেশের বড় বড় স্টেডিয়ামে প্রচুর দর্শকের সামনে খেলতে পেরেই তাঁরা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন। ‘সাধারণত আমরা ভারতে আসি একেবারেই ছোট লক্ষ্য নিয়ে। বড় বড় স্টেডিয়ামে খেলতে আমরা অভ্যস্ত নই। নিজেদের মাঠে খেলার সময় আমরা হয়তো জনা দুয়েক দর্শক পাই। এখানে আসতে পারাটা বিশেষ অভিজ্ঞতা। ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানে খেলতে গিয়ে ভিন্ন ভিন্ন সংস্কৃতির সঙ্গে আমাদের পরিচয় হলো। এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে আমরা সত্যিই নিজেদের ভাগ্যবান মনে করছি।’ বলেছেন ডাচ অধিনায়ক। ওয়েবসাইট।