নানা রঙের বি শ্ব কা প
কৃতজ্ঞ টেন্ডুলকারভারতের ম্যাচে কানায় কানায় পূর্ণ গ্যালারি। আর অন্য ম্যাচগুলো দর্শকশূন্য। এবারের বিশ্বকাপে নিয়মিতই দেখা গেছে এমন দৃশ্য। ছোট দলগুলোর খেলায় তো কথাই নেই, গ্যালারির অধিকাংশ চেয়ারই খালি পড়ে থাকে। তার পরও সেদিন কিছু দর্শক ছিল ইডেন গার্ডেনে। কলকাতার এই স্টেডিয়ামে চলছিল দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ডের ম্যাচ। এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে ইডেন। ইতিহাসের সাক্ষী হওয়ার জন্যই হয়তো মাঠে এসেছিল দর্শকেরা। কিন্তু আয়ারল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা নয়, গ্যালারির হাজার তিরিশেক দর্শকের কণ্ঠে ছিল ‘শচীন শচীন’ রব। দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড ম্যাচে শচীন-বন্দনায় অবাকই হয়েছেন অনেকেই। তবে দর্শকদের এই ভালোবাসার কথা শুনে মুগ্ধ টেন্ডুলকার। তাঁকে স্মরণ করায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘লিটল মাস্টার’। ওয়েবসাইট।মুম্বাইয়ের মালিঙ্গাবিশ্বকাপের তিন স্বাগতিক দেশের একটি শ্রীলঙ্কা। তবু গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দেশের বাইরেই খেলতে হয়েছে তাদের। আইসিসির সূচি অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ভারতের মুম্বাইয়ে খেলেছে লঙ্কানরা। তবে দেশের বাইরে হলেও শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গার জন্য ঘরের মাঠই ছিল মুম্বাই। ঘরের মাঠ কেন হবে না? আইপিএলে যে মুম্বাই ইন্ডিয়ানসের হয়েই খেলেন তিনি। বোলিং অ্যাকশন এবং বাহারি চুলের কারণে মুম্বাইয়ে দারুণ জনপ্রিয় এই শ্রীলঙ্কান। মুম্বাইবাসীও স্টেডিয়ামে এসেছিল তাদের প্রিয় মালিঙ্গার খেলা দেখতে। সেভাবে জ্বলে না উঠলেও দর্শকদের একেবারে হতাশ করেননি মালিঙ্গা। দুর্দান্ত এক ইয়র্কারে উপড়েছেন হামিশ বেনেটের স্টাম্প। ওয়েবসাইট।বিশ্বকাপের গানদারুণ জমে উঠেছে বিশ্বকাপ। ক্রিকেটারদের চোখ ধাঁধানো নৈপুণ্যে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। দর্শকদের মুগ্ধ করতে আছে আরও অনেক আয়োজন। গ্যালারি, গ্যালারির বাইরে কত কী-ই না করা হচ্ছে। বিশ্বকাপের অন্যতম স্পনসর মানিগ্রাম বিশ্বকাপ উপলক্ষে বের করছে গানের অ্যালবাম। ‘শান্তির জন্য ক্রিকেট’ শিরোনামের এই অ্যালবামে গান গেয়েছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার ১০০টিরও বেশি ব্যান্ড। ২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালের আগে মুক্তি পাবে অ্যালবামটি। এই অ্যালবামের প্রচারণার জন্য শান্তির জন্য ক্রিকেটের একটি অনুষ্ঠানে গান গেয়েছে মুম্বাইয়ের ১৫টি ব্যান্ড। বিশ্বকাপ ফাইনালের আগে দারুণ একটি উপহারই পেতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। ওয়েবসাইট।ওয়াংখেড়েও!বিদ্যুতের ঘাটতি তো হরহামেশাই দেখা যায়। তাই বলে বিশ্বকাপের ভেন্যুতে? সেটাই ঘটেছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে শ্রীলঙ্কার করা ২৬৫ রানের জবাবে ব্যাটিং করছিল নিউজিল্যান্ড। সে সময় হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল একটি ফ্লাডলাইটের। দ্রুত কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় এমনিতেই জয়ের প্রদীপ নিভে আসছিল নিউজিল্যান্ডের। তার ওপর নিভে গিয়েছিল ফ্লাডলাইটও। তবে কিছুক্ষণের মধ্যেই জেনারেটরের সাহায্যে জ্বালানো হয় ফ্লাডলাইটটি। আগামী ২ এপ্রিল ওয়াংখেড়েতেই হবে বিশ্বকাপের ফাইনাল। ফাইনালের আগে এটাই ছিল এই মাঠের শেষ ম্যাচ। কিন্তু ফাইনালের ভেন্যুর অবস্থা যদি এমন হয়, তাহলে কপালে চিন্তার ভাঁজ পড়তেই পারে আয়োজকদের। ওয়েবসাইট।