নানা রঙের বি শ্ব কা প
মিডিয়ার ভুলকেনিয়ার ‘কিংবদন্তি’ ক্রিকেটার স্টিভ টিকোলোর সঙ্গে কোনো মিলই নেই মহাত্মা গান্ধীর। অথচ কেনিয়ার ক্রিকেটাররা নাকি তাঁকে ‘গান্ধী’ নামেই ডাকেন! ভারতীয় সাংবাদিকদের কৌতূহল জাগিয়েছিল ব্যাপারটি। ৩৯ বছর বয়সী টিকোলো কেনিয়ার তরুণ ক্রিকেটারদের আদর্শ। অনেকে ভেবেছিলেন, এ কারণেই হয়তো ‘গান্ধী’ নামে ডাকা হয় তাঁকে। কিন্তু আসল ঘটনা বোঝা গেল এবার। ‘গান্ধী’ নয়, কেনিয়ার ক্রিকেটাররা টিকোলোকে ডাকেন ‘গানজি’ নামে। গানজি মানে, যে বারুদের মতো জ্বলে ওঠে। ভারতের মিডিয়াকর্মীরা সেই ‘গানজি’কেই ভেবেছেন গান্ধী! ভুলটা ধরিয়ে দিয়েছেন স্বয়ং টিকোলোই। ওয়েবসাইট। নিরুত্তাপে উত্তাপবড় দুটি দল খেললেও খুব বেশি উত্তাপ ছড়াতে পারেনি অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ। প্রেমাদাসার এই ম্যাচে মাত্র ১৭৬ রানেই অলআউট হয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এর আগে অবশ্য উত্তেজনা ছড়িয়ে পড়েছিল খেলোয়াড়দের মধ্যে। ব্যাটিং করছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং এবং ওপেনার ব্র্যাড হাডিন। মোহাম্মদ হাফিজের বল পন্টিংয়ের ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটকিপার কামরান আকমলের হাতে। কট বিহাইন্ডের আবেদন করেন আকমল। কিন্তু আম্পায়ার নাকচ করে দেন। অথচ বোঝাই যাচ্ছিল যে বল ব্যাটে লেগেছে। কিন্তু পন্টিং তবুও ক্রিজ ছেড়ে যাননি। শেষ পর্যন্ত ছাড়েন থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে। তবে এর মধ্যে উমর আকমল ও ইউনুস খানের সঙ্গে কথা-কাটাকাটি হয় অস্ট্রেলিয়ান ওপেনার ব্র্যাড হাডিনের। একপর্যায়ে ইউনুস খানকে ধাক্কাও দেন হাডিন। কামরান আকমলসহ অন্য খেলোয়াড়েরা শান্ত করেন তাঁদের। ওয়েবসাইট। ঘটনাবহুল মার্চমার্চ মাসটি বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ শুভই ছিল এত দিন। ১৯৮৬ সালে এই মার্চ মাসেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে খেলা শুরু করেছিল বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়টিও এসেছিল এই মার্চ মাসেই। ১৭ মার্চে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েছিল ভারত। ভারতের পর বারমুডাকে হারিয়ে সুপার এইটে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। এই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়টিও এসেছে ১১ মার্চে। ১৪ মার্চ হল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্নও দেখাচ্ছিল সাকিব আল হাসানের দল। তবে মার্চ মাসকে হয়তো ভুলেই যেতে চাইবে সবাই। ৪ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ১৯ মার্চ দক্ষিণ আফ্রিকা দুটো দুঃস্বপ্ন রেখে গেল। ওয়েবসাইট। দায়িত্বহীন শটবিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিজয়রথ থামিয়েছে পাকিস্তান। রিকি পন্টিংয়ের দলকে মাত্র ১৭৬ রানে আটকে দিয়েছিল শহীদ আফ্রিদির দল। খারাপ হয়নি ব্যাটিংটাও। ৬ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে পাকিস্তান। দলের এমন পারফরম্যান্সে খুশি হওয়ারই কথা পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির। তবে দলের পারফরম্যান্সে খুশি হলেও নিজের ওপর ভীষণ বিরক্ত এই অলরাউন্ডার। ব্যাট হাতে আবারও যে ব্যর্থ হয়েছেন। মাত্র ২ রান করে জেসন ক্রেজার বলে আউট। নিজের আউট সম্পর্কে সাংবাদিকদের কোনো প্রশ্নই করতে দেননি পাকিস্তান অধিনায়ক। নিজেই আগে আত্মসমর্পণ করে বলেছেন, ‘ওটা ছিল একটা দায়িত্বহীন শট।’ অধিনায়কের দায়িত্ব ভালোভাবে পালন করলেও ব্যাটসম্যান হিসেবে দায়িত্বহীন শটই খেলে যাচ্ছেন আফ্রিদি। ওয়েবসাইট।