নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিতা-পুত্রবাবা ছিলেন ক্রিকেটার। বাবার পথ ধরে ছেলেও ক্রিকেটার হয়েছেন এমন দৃষ্টান্ত আছে অনেক। লালা অমরনাথ-মহিন্দর অমরনাথ, পিটার পোলক-শন পোলক, সুনীল গাভাস্কার-রোহান গাভাস্কার—উদাহরণ হিসেবে এ রকম অজস্র নাম বলা যায়। তবে ক্রিকেটার নয়। এবার বাবার পথ ধরে ক্রিকেটের স্কোরার হয়েছেন ছেলে। ভারতের ৩১ বছর বয়সী স্কোরার সংকেত ঘরাট প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন তাঁর বাবা উদয় ঘরাটের সঙ্গে। তাও সাধারণ কোনো ক্রিকেট ম্যাচে নয়, একেবারে বিশ্বকাপের ফাইনালে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অফিশিয়াল স্কোরার হিসেবে কাজ করবেন পিতা-পুত্র। এর আগে ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে কাজ করলেও আন্তর্জাতিক ম্যাচে কখনোই একসঙ্গে কাজ করা হয়নি উদয়-সংকেতের। তবে এ পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচেই স্কোরারের দায়িত্ব পালন করেননি কোনো পিতা-পুত্রই। ২ এপ্রিলের ফাইনাল নিয়ে তাই দারুণ রোমাঞ্চিত পিতা-পুত্র। ওয়েবসাইট।সুদর্শন পুলিশক্রিকেট ম্যাচে গ্যালারিতে সুদর্শন, স্মার্ট তরুণ-তরুণীদের দেখা মেলে হরহামেশাই। তাই বলে সুদর্শন পুলিশ? হ্যাঁ। সুদর্শন পুলিশের বিপুল সমারোহ দেখা যেতে পারে বিশ্বকাপের ফাইনালে। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে বহু পর্যটক আসবে মুম্বাইতে। ফাইনালের ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়ামসহ পুরো মুম্বাইকেই সাজানো হয়েছে নতুন সাজে। তবে শুধু স্টেডিয়াম আর শহর সুন্দর হলেই চলবে না, মুম্বাইয়ের পুলিশ কমিশনার মনে করেন পুলিশ সদস্যদেরও সুন্দর হতে হবে। এ জন্যই নির্মেদ, দীর্ঘদেহী, ভদ্র, উপস্থাপনযোগ্য পুলিশ নিয়োগ দেওয়া হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শুধু তা-ই নয়, যেসব পুলিশ সদস্য পান-তামাক খান, তাঁরা বাদ। পর্যটকদের কাছে নগর পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। ওয়েবসাইট।অশোকার ছুটিসবেমাত্র গ্রুপ পর্ব শেষ হলো বিশ্বকাপের। এখনো বাকি আছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল। বিশ্বকাপটা দীর্ঘ মনে হচ্ছে অনেকের কাছেই। কিন্তু মনে হলেই তো হবে না, বিদায় নেওয়া দলগুলো ছাড়া বিশ্বকাপের মধ্যে আর কারও ছুটি কাটানোর সুযোগ নেই। তার পরও দীর্ঘ এই টুর্নামেন্ট থেকে অপ্রত্যাশিত ছুটি পেয়েছেন শ্রীলঙ্কান আম্পায়ার অশোকা ডি সিলভা। চাইলে এখনই ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যেতে পারেন তিনি। কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত কোনো ম্যাচেই আম্পায়ারিংয়ের দায়িত্ব দেওয়া হয়নি তাঁকে। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে কোয়ার্টার ফাইনালে দায়িত্ব পাওয়ার আশা তো অশোকা করতেই পারতেন। কিন্তু গ্রুপ পর্বে জঘন্য আম্পায়ারিংয়ের কারণে কোনো ম্যাচ তাঁকে দেওয়া হয়নি। মাঠের আম্পায়ার হিসেবে তো নয়ই, তৃতীয় এমনকি রিজার্ভ হিসেবেও রাখা হয়নি অশোকাকে। এলিট প্যানেলের আম্পায়ার হয়েও কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় অশোকা ডি সিলভার আম্পায়ারিং ক্যারিয়ারই এখন শঙ্কার মুখে। ওয়েবসাইট।