নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য ‘জয়’মোবাইল ফোন, ক্যামেরা, ঢাকঢোল, গ্লাস, বোতল এমনকি ব্যানার-পোস্টার নিয়েও ঢোকা যাবে না স্টেডিয়ামে। এমন ঘোষণাই দিয়েছিল শ্রীলঙ্কার পুলিশ। নিরাপত্তার স্বার্থে সব মেনে নিলেও ব্যানার-পোস্টার ছাড়া স্টেডিয়ামে যাওয়ার কথা ভাবতেই পারে না সে দেশের দর্শকেরা। এত কিছু বাদ দিয়ে স্টেডিয়ামে যেতে হলে, ঘরে বসে খেলা দেখাই ভালো—কেউ এটা ভাবলেও ভাবতে পারে। আর সেটি বুঝতে পারছে শ্রীলঙ্কার পুলিশ। ব্যানার-পোস্টার নিয়ে স্টেডিয়ামে ঢোকার অনুমতি তাই দিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে বোতল আর ঢোল নিষিদ্ধই থাকছে। ওয়েবসাইট।হাতেনাতে ধরা‘প্রথম’ সবকিছুরই একটা আলাদা গুরুত্ব আছে। নিরাপত্তার চাদরে ঢাকা এই বিশ্বকাপে প্রথম বাজিকর হিসেবে গ্রেপ্তার হওয়ার ‘খ্যাতি’ অর্জন করেছেন পীযূষ শেঠ। বাংলাদেশ-ভারত ম্যাচের বাজি ধরতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন। বাজিকরদের ধরতে ফাঁদ পেতেছিল অপরাধ বিভাগের ছদ্মবেশী দল। মুম্বাইয়ের একটি ভবন থেকে ৪২ বছর বয়সী হীরা ফটকা কারবারিকে আটক করেছে তারা। তবে শেঠ কাদের সঙ্গে যোগাযোগ করছিলেন কিংবা কার কাছ থেকে বাজির টাকা নিচ্ছিলেন, সে ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার আতঙ্কে অধিকাংশ বাজিকরই লুকিয়ে পড়েছে। শহরের বাইরে থেকেও বাজি চালাচ্ছে অনেকে। বিশ্বকাপ উপলক্ষে বাজিকরদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে মুম্বাইয়ের অপরাধ বিভাগ। বাজিকরদের আরামের দিন বোধহয় হারাম হতে চলল! ওযেবসাইট। ধোনির খুশিবাংলাদেশের বিপক্ষে বেশ স্নায়ু চাপে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেটি এখন আর নেই। বাংলাদেশকে হারিয়েছেন বড় ব্যবধানে, ভারত অধিনায়ক তো ঢাকা থেকে ঝাড়খন্ড গেলেন ফুরফুরে মেজাজে। ঝাড়খন্ডবাসীও দেখল, তাদের ঘরের ছেলের মুখে চওড়া হাসি। আর মুখে সেই হাসি নিয়েই ধোনি হাজির ভারতের ৩৪তম জাতীয় ক্রীড়া মঞ্চে। ঝাড়খন্ডের উপমুখ্যমন্ত্রীর পাশে বসে দেখলেন ঝাড়খন্ড আর গোয়ার ফুটবল ম্যাচ। এই সুযোগ দেওয়ার জন্য ধোনি ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসিকে। বাংলাদেশকেও নিশ্চয়ই ধন্যবাদ দিয়েছেন মনে মনে। হার দিয়ে বিশ্বকাপ শুরু করলে এমন একটা দিন কাটানো তো তাঁর কাছে স্বপ্নই মনে হতো! ওয়েবসাইট।