নানা রঙের বি শ্ব কা প
এখানেও ভারতগ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে প্রবেশ করছে বিশ্বকাপ। সবার মনে একটাই প্রশ্ন, কে জিতবে বিশ্বকাপ? কোয়ার্টার ফাইনালে ওঠা প্রতিটি দলেরই ক্ষমতা আছে বিশ্বকাপ জেতার। তবুও অন্যতম স্বাগতিক ও সাম্প্রতিক ফর্মের বিচারে অনেকেই এগিয়ে রাখছে ভারতকে। তবে কেউ ফেভারিট ভাবুক আর না ভাবুক, বাজির দৌড়ে ঠিকই এগিয়ে আছে মহেন্দ্র সিং ধোনির দল। ভারতের পক্ষেই বেশি বাজি ধরছে বাজিকরেরা। তবে বিশ্বকাপ জয়ের আগে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বাধা পেরোতে হবে মহেন্দ্র সিং ধোনির দলকে। বাজিকরদের আশা সে বাধাও টপকে যাবে ভারত। ভারতের পরই ফেবারিটের তালিকায় আছে দক্ষিণ আফ্রিকা। বাজিকরেরা ভাবছে নিউজিল্যান্ডকে সহজেই হারাবে প্রোটিয়ারা। পাকিস্তান হারাবে ওয়েস্ট ইন্ডিজকে। আরেক স্বাগতিক শ্রীলঙ্কাও হারাবে ইংল্যান্ডকে। বাজিকরদের ভবিষ্যদ্বাণী সত্য হলে সেমিফাইনালেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। আর ফাইনাল খেলবে শ্রীলঙ্কা অথবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়েবসাইট।নিরাপদ সড়ক চাইভারতে বিশ্বকাপ উন্মাদনার মধ্যে দারুণ একটি কাজ করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। এঁদের মধ্যে আছেন বিশ্বকাপজয়ী সাবেকেরাও। তাঁরা নেমে এসেছেন রাস্তায়। ট্রাফিক পুলিশের সঙ্গে মিলে সাবধানে গাড়ি চালানোর ব্যাপারে সচেতন করছেন জনগণকে। শুরুটা করেছেন কীর্তি আজাদ। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতিতে আসা এই সাবেক ক্রিকেটার যোগ দিয়েছেন দিল্লি পুলিশের নিরাপদ সড়ক কর্মসূচিতে। হেলমেট পরা, সিট বেল্ট বাঁধার ব্যাপারে গাড়িচালকদের সচেতন করছেন তিনি। বলছেন, ‘বাড়িতে আপনার পরিবার আপনার অপেক্ষায় আছে। সুতরাং আইন মেনে নিরাপদে গাড়ি চালিয়ে তাদের সঙ্গে মিলিত হোন।’ আজাদ পাশে পেয়েছেন বিষেণ সিং বেদি, মদন লাল, কপিল দেবের মতো সাবেক খেলোয়াড়ও। ট্রাফিক পুলিশের সঙ্গে ভারতের বিভিন্ন সড়কে চালকদের সচেতন করবেন তাঁরা। বিশ্বকাপের পর সচেতনতা বৃদ্ধির এই কর্মসূচিতে যোগ দেবেন বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীররাও। ট্রাফিকের কথা না মানলেও প্রিয় ক্রিকেটারদের কথা নিশ্চয়ই মানবেন চালকেরা। ওয়েবসাইট।সতর্ক সোয়ানকোথাও গিয়ে চুপচাপ বসে থাকার লোক নন গ্রায়েম সোয়ান। শেষ যেবার শ্রীলঙ্কায় এসেছিলেন, চুপচাপ বসে থাকেননি। মোটরচালিত রিকশা টুক-টুক রেসে অংশ নিয়ে সতীর্থ স্টিভ হার্মিসনকে হারিয়ে দিয়েছিলেন এই ইংলিশ অফস্পিনার। কোয়ার্টার ফাইনাল খেলতে ইংল্যান্ড দল এখন শ্রীলঙ্কায়। পুরোনো স্মৃতি মনে পড়তেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে সে কথা লিখেছেন সোয়ান। টুইটারে টুইট তো করেছেন, কিন্তু সেটা যদি কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের চোখে পড়ে তাহলেই সর্বনাশ! সোয়ানকে নিশ্চয়ই বেরোতে দেবেন না কোচ। সোয়ান দলের সেরা বোলিং অস্ত্র। গুরুত্বপূর্ণ সময়ে যদি তিনি ইনজুরিতে পড়েন, তা হলে দুর্বল হয়ে পড়বে বোলিং আক্রমণ। নকআউট পর্বে দলের সেরা অস্ত্রকে হাতছাড়া করতে চাইবেন না কোনো কোচই। সোয়ানও তা বুঝতে পারছেন। আর তাই টুক-টুক রেসের ধারেকাছেও যাচ্ছেন না এবার। বিশ্বকাপ জেতার জন্য নিজে থেকেই সতর্ক হয়ে গেছেন ৩১ বছর বয়সী অফস্পিনার। ওয়েবসাইট।