নানা রঙের বি শ্ব কা প
বন্ধুত্বের টানেএমনিতে বিশ্বকাপ দলে সুযোগ পাননি। নির্বাচকেরা দুজন উইকেটকিপার দলভুক্ত করার কথা ভাবলে হয়তো বিশ্বকাপ দলে সুযোগ পেতেন পার্থিব প্যাটেল। তবে সুযোগ না পেলে কী হবে, বন্ধুত্বের টানে ঠিকই দলের সঙ্গে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী প্যাটেল। দলের জয়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই এই উইকেটকিপারের। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী এই তরুণ। সতীর্থদের মধ্যে সেই আত্মবিশ্বাস ছড়াতেই বোধ হয় ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। দলে আছেন সুরেশ রায়না, পীযূষ চাওলাদের মতো বন্ধুরা। বড় ম্যাচের আগে বন্ধুদের সঙ্গে সময় কাটানো, তাঁদের সাহস দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এ জন্যই একাডেমির অনুশীলন শেষে মুম্বাই থেকে মোতেরায় ছুটে এসেছেন প্যাটেল। রায়না এবং চাওলার সঙ্গে ডিনার করতে বাইরেও গিয়েছিলেন। বন্ধু হিসেবে বন্ধুদের সঙ্গ দেওয়ার একটা দায়িত্ব আছে না! ওয়েবসাইট।এলিয়েন নয়গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে বেশ চাপে আছে অস্ট্রেলিয়া। গিলক্রিস্ট-ম্যাকগ্রা-ওয়ার্ন-হেইডেন না থাকায় অস্ট্রেলিয়া ফুরিয়ে গেছে—এমনটা ভাবছেন অনেকেই। ভারতের অলরাউন্ডার যুবরাজ সিংও আছেন সেই দলে। কোয়ার্টার ফাইনালে নিজেদের কন্ডিশনে অস্ট্রেলিয়াকে পেয়ে সুবিধাই হয়েছে ভারতের—এমনটা বলেছিলেন যুবরাজ সিং। কিন্তু মাইকেল হাসি বলছেন অন্য কথা। অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান বলেছেন, ভারতের কন্ডিশন তাঁদের কাছে এলিয়েনের মতো অচেনা নয়। ভারতের এই কন্ডিশনেই বেশ ভালো খেলেছে অস্ট্রেলিয়া। জয় করেছে সিরিজও। আর সেসব সিরিজে খেলেননি ম্যাকগ্রা-গিলক্রিস্টরাও। অস্ট্রেলিয়া ফুরিয়ে গেছে—এই অভিযোগ ধোপে টিকছে না হাসির কাছে। যুবরাজের কথার মোক্ষম জবাবই দিয়েছেন হাসি। মুখে তো জবাব দিয়েছেনই, খেলার মাঠে নিশ্চয়ই ব্যাটেও জবাব দিতে চাইবেন মি. ক্রিকেট। ওয়েবসাইট।নতুন রূপেকোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সরদার প্যাটেল স্টেডিয়ামে কঠোর অনুশীলন করছিল ভারতীয় দল। অনুশীলনে দেখা গেল নতুন রূপের শচীন টেন্ডুলকারকে। মাথার চুলে বাদামি রং করেছেন ‘লিটল মাস্টার’। ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের নতুন রূপ দেখে চমকে উঠেছিলেন অনেকেই। এদিক দিয়ে অবশ্য টেন্ডুলকারের চেয়ে এগিয়ে আছেন ভারতের বাঁহাতি পেসার জহির খান। বিশ্বকাপের শুরু থেকেই চুলে রং করে খেলছেন জহির। ১০০ সেঞ্চুরি থেকে আর মাত্র এক পা দূরে আছেন ভারতের ব্যাটিং ভরসা। অবিশ্বাস্য এই রেকর্ডকে বরণ করে নিতেই কি নতুন রূপে সাজলেন টেন্ডুলকার? ওয়েবসাইট।