নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেটেও ব্যর্থব্যাটে রান ছিল না আগেও। পিটারসেনের ইনজুরির কারণে ওপেনিং উঠে আসার পরও রানের খরা কাটেনি ম্যাট প্রিয়রের। ম্যাচে তো বটেই, ব্যর্থ হচ্ছেন অনুশীলনেও। নেটে মুরালির অ্যাকশন নকল করে বল করছিলেন পল কলিংউড ও ফিজিও বেন ল্যাংলি। অজন্তা মেন্ডিসের মতো বল করেছেন বোলিং কোচ মুশতাক আহমেদও। ফর্ম এতটাই খারাপ যে তাঁদের বলও মারতে পারেননি প্রিয়র। শুধু তা-ই নয়, স্থানীয় এক নেট বোলারের বলেও বোল্ড হয়েছেন ২৯ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান। নিজের ব্যাটিং নিয়ে তাই ভীষণ হতাশ প্রিয়র। ওয়েবসাইট।যুদ্ধ নয়, খেলাবিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে এমনিতেই উত্তেজনা থাকে। আর সেই সেমিফাইনালে যদি মুখোমুখি হয় ভারত আর পাকিস্তান, তবে উত্তেজনা বেড়ে যায় শত গুণ। চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দলের খেলোয়াড় আর সমর্থকদের মধ্যেও চলে আসে যুদ্ধ যুদ্ধ ভাব। ভারত-পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত হওয়ার আগেই সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে রোমাঞ্চ আর উত্তেজনা। তবে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস অবশ্য ম্যাচটিকে শুধুই একটি খেলা হিসেবে দেখতে বলছেন। ‘এটা কোনো যুদ্ধ নয়, শুধুই একটা খেলা।’ বলেছেন তিনি। ওয়েবসাইট।মিডিয়াবিরোধীভারতের ক্রিকেটাররা মিডিয়ার সামনে কম আসেন—মহেন্দ্র সিং ধোনির দিকে এমন অভিযোগই করেছিলেন মিডিয়াকর্মীরা। জবাবে ভারতের অধিনায়ক বলেছেন, মিডিয়াকর্মীদের মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছাই নেই তাঁদের। ক্রিকেটারদের সব সময়ই মিডিয়া থেকে দূরে রাখতে চেয়েছে ভারত। মিডিয়ার মুখোমুখি হওয়ার চেয়ে খেলায় মনোযোগই ভারতীয় দলের কাছে গুরুত্ব পায় বেশি। তবে বাধ্যতামূলকভাবে মিডিয়ার সামনে আসতে হয় বলেই আসেন ধোনি। ভারত অধিনায়ক মনে করেন, মিডিয়ার সামনে যত কম আসবেন, বিতর্ক ততই কম হবে। ওয়েবসাইট।