নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুল নিয়ে স্টাইল করতে ভালোবাসেন সচেতন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। চুলে নিত্যনতুন স্টাইল করেন। তবে পরশু দলের অনুশীলনে মালিঙ্গাকেও পেছনে ফেলে দিলেন চামারা কাপুগেদারা। হাজির হলেন নতুন ধাঁচে চুল ছেঁটে। তাঁর চুলের নতুন ছাঁটটা খুব পছন্দ হলো বুঝি দলের ফিজিও টমি সিমসেকের  রয়টার্সটেন্ডুলকারের ‘না’নামের আগে ‘ডক্টর’ উপাধি কার না ভালো লাগে? সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্যও মানুষ কত কী করে! আর সেই ডক্টরেট ডিগ্রি পেয়েও ফিরিয়ে দিলেন টেন্ডুলকার! ক্রিকেটে অবদানের জন্য টেন্ডুলকারকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিল মহীশূর বিশ্ববিদ্যালয়। ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে লিটল মাস্টারকে এই সম্মাননা দেওয়া হতো। কিন্তু সে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না এই কিংবদন্তি। অবসর নেওয়ার আগ পর্যন্ত কোনো সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নেবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি দিয়ে সবিনয়ে এই সম্মান প্রত্যাখ্যান করেছেন টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলি। ওয়েবসাইট।পদযাত্রাআবার ফিরে এল ডান্ডি মার্চ। অনেক সত্যাগ্রহ আন্দোলনের অংশ হিসেবে গুজরাটের উদ্দেশে পদযাত্রা করেছিলেন মহাত্মা গান্ধী। ২০১১ সালে আবারও হলো সেই পদযাত্রা। তবে গুজরাট নয়, এবারের পদযাত্রাটি ছিল সরদার প্যাটেল স্টেডিয়ামের উদ্দেশে। ভারতীয় ক্রিকেট দলকে উৎসাহ দিতে পাঁচ কিলোমিটার হেঁটে স্টেডিয়ামে গিয়েছিল একদল সমর্থক। ২০ জনের সমর্থক দলটির প্রত্যেকের পরনে ছিল মহাত্মা গান্ধীর সেই বিখ্যাত পোশাক। কণ্ঠে ছিল গান্ধীর স্লোগান। প্রিয় ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে পদযাত্রা ছাড়া আরও অনেক কিছুই করেছে সমর্থকেরা। ১৫ ফুট লম্বা ব্যাটে নিজেদের শুভেচ্ছাবাণীও লিখেছে। স্টেডিয়ামের গেট খুলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সমর্থকদের লেখায় ভরে ওঠে ব্যাটটি। বাস থেকে ব্যাটের ছবি তুলেছেন ভারতের ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়াকে হারিয়ে তাঁরা সমর্থকদের ভালোবাসার প্রতিদানও দিয়েছে। ওয়েবসাইট।শীর্ষে ইংল্যান্ডএবারের বিশ্বকাপে রোমাঞ্চ আর উত্তেজনা উপহার দেওয়ার ক্ষেত্রে শীর্ষে আছে ইংল্যান্ড। গ্রুপ পর্বের তাদের প্রতিটি ম্যাচই ছিল টানটান উত্তেজনা আর রোমাঞ্চে ভরপুর। তবে রোমাঞ্চ ছাড়া আরও একটা জায়গায় শীর্ষে আছে ইংল্যান্ড। সেটি হলো বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড় পরিবর্তনে। এখন পর্যন্ত ইংল্যান্ডের ক্রিকেটাররাই সবচেয়ে বেশি ইনজুরিতে পড়েছেন। দেশে ফিরে গেছেন কেভিন পিটারসেন, দুই পেসার স্টুয়ার্ট ব্রড আর আজমল শেহজাদও। আর সর্বশেষ বিশ্বকাপ স্কোয়াড ত্যাগ করলেন মাইকেল ইয়ার্ডি। তবে ইনজুরি নয়, বাঁহাতি এই অলরাউন্ডার দেশে ফিরেছেন অবসাদগ্রস্ত হয়ে পড়ায়। বিশ্বকাপে শীর্ষে থাকুক আর না থাকুক, ইনজুরিতে ইংল্যান্ডের শীর্ষস্থান কেড়ে নেবে এমন সাধ্য কার! ওয়েবসাইট।