নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ একজনসাত ম্যাচে চার ফিফটি, একটি সেঞ্চুরি। বল হাতেও ১১ উইকেট। অসাধারণ বললেও কম বলা হবে যুবরাজের পারফরম্যান্স। সাত ম্যাচের চারটিতেই ম্যাচ-সেরা হয়েছেন। অথচ বিশ্বকাপের আগে ফর্ম ভালো যাচ্ছিল না। দলভুক্তি নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। তাহলে হঠাৎ কী করে বদলে গেলেন যুবরাজ সিং? বাঁহাতি এই অলরাউন্ডার বলেছেন বিশেষ একজন! কিন্তু তাঁর নাম বলেননি। কে এই বিশেষ ব্যক্তি? ভক্ত-সাংবাদিকদের কৌতূহলের শেষ নেই। কৌতূহল অনেকটা কমিয়েছেন যোগরাজ সিং। যুবরাজের বাবা ইঙ্গিত দিয়েছেন বিশেষ ব্যক্তিটি আর কেউ নন, স্বয়ং শচীন টেন্ডুলকার! যুবরাজের ক্যারিয়ারের এই পরিবর্তনে বিশেষ ভূমিকা আছে টেন্ডুলকারের। ক্যারিয়ারের শুরু থেকেই যুবরাজের পাশে ছিলেন লিটল মাস্টার—এমনটাই বলেছেন যোগরাজ। তাহলে টেন্ডুলকারই সেই ব্যক্তি! শুধু রেকর্ড করা নয়, সতীর্থকেও যে বদলে দিতে পারেন—যুবরাজই তার বড় প্রমাণ। ওয়েবসাইট।শান্তির জন্যভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর সাধ্য নেই সুপার গ্লুরও। দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে চলছে ঠান্ডা লড়াই। সেটা উত্তপ্তও হয়ে ওঠে মাঝেমধ্যে। তবে ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি এনে দিতে পারে ক্রিকেট। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারত-পাকিস্তান সেমিফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে। জারদারি-গিলানি দুজনই সানন্দে গ্রহণ করেছেন মনমোহনের আমন্ত্রণ। তাঁদের স্ত্রীদেরও আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মনমোহন সিংয়ের স্ত্রীও থাকবেন গ্যালারিতে। সম্পর্ক যত বৈরীই হোক, আর প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর যত দায়িত্বই থাক, ভারত-পাকিস্তান ম্যাচ দেখার আমন্ত্রণ তো আর ফিরিয়ে দেওয়া যায় না। তাই গ্যালারিতে বসেই ক্রিকেটারদের নৈপুণ্য উপভোগ করবেন তাঁরা। ওয়েবসাইট।একপেশে ম্যাচএমনিতেই বিশ্বকাপের সেমিফাইনাল। তার ওপর মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান। এ ম্যাচ নিয়ে উত্তেজনা বেশি থাকবে—এটাই স্বাভাবিক। তবে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার মনে করছেন ভারত-পাকিস্তানের সেমিফাইনাল হবে একপেশে। ক্রিকেট ছেড়ে ধারাভাষ্যে আসা মাঞ্জরেকার বলেছেন, সেমিফাইনালটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটির চেয়েও সহজ হবে ভারতের জন্য। শুধু তা-ই নয়, শহীদ আফ্রিদির দল ভারতকে হারিয়ে দিলে বিস্মিতই হবেন তিনি। বিশ্বকাপে এখন পর্যন্ত ভালোই খেলেছে পাকিস্তান। ভারতের মতো তারাও হারিয়েছে অস্ট্রেলিয়াকে। আর কোয়ার্টার ফাইনালে তো ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়েই দিল আফ্রিদির দল। মাঞ্জরেকারও মানছেন তা। তবে তাঁর ধারণা, ‘আনপ্রেডিক্টেবল’ হলেও পাকিস্তানের চেয়ে অনেক ভালো দল ভারত। ওয়েবসাইট।সেদিনের মুম্বাইরোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। আর ভারত যখন জিতছিল, অঙ্কিত ভোঁসলে তখন চেয়ারে বসে ছিল। মুম্বাইবাসী এই ভারত সমর্থক কোনো ধরনের সংস্কারে বিশ্বাস করেন না। তার পরও কোনো ঝুঁকি নেননি অঙ্কিত। নিজের দেশের জয় দেখতে শেষ ১০ ওভার কোনো রকম নড়াচড়া ছাড়াই একই ভাবে চেয়ারে বসে ছিলেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের সময় মুম্বাইয়ে পরিবেশ ছিল এমনই। শহরের রাস্তাঘাট, এমনকি পর্যটন কেন্দ্রগুলোও ছিল জনমানবহীন। বাড়িতে বসে টিভিতে খেলা দেখছিল সবাই। যারা বাড়ির বাইরে, খেলা থেকে দূরে থাকেনি তারাও। রেস্টুরেন্ট, বার—যে যেখানে পেরেছে বসে গেছে টিভির সামনে। খেলা চলাকালীন সময়ে প্রতিটি রেস্টুরেন্টেই ছিল উপচে পড়া ভিড়। এমনকি ফুটবলভিত্তিক রেস্টুরেন্ট ‘ম্যানচেস্টার ইউনাইটেড ক্যাফে’তেও বিশাল স্ক্রিনে খেলা দেখেছে মানুষ। ভারতের পতাকা হাতে নিয়েই প্রিয় দলের জয়ের প্রার্থনা করছিল মুম্বাইবাসী। ওয়েবসাইট।