নানা রঙের বি শ্ব কা প
ঘুম হারাম নয়বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। চারবারই জয়ী ভারত। সর্বশেষ ২০০৩ বিশ্বকাপের সুপার সিক্সেও ভারতের কাছে হেরেছে পাকিস্তান। অতীত রেকর্ডের কথা ভেবে পাকিস্তানি ক্রিকেটারদের ঘুম না হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু মোহাম্মদ হাফিজ বলছেন অন্য কথা। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আলাদা কোনো চাপ অনুভব করছেন না পাকিস্তানের এই অলরাউন্ডার। সেমিফাইনালের চিন্তায় ঘুমও হারাম হচ্ছে না তাঁর। ৩০ বছর বয়সী হাফিজ মনে করছেন, অতীতের পারফরম্যান্স কোনো প্রভাবই ফেলবে না ৩০ মার্চের সেমিফাইনালে। অতীত পারফরম্যান্স যে কোনো ব্যাপারই নয়, তা বোঝাতে গিয়ে অস্ট্রেলিয়ার উদাহরণ দিয়েছেন হাফিজ। ডান-হাতি এই অলরাউন্ডার বলেছেন, অতীতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে দুই দলই। কিন্তু এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান দুই দলের কাছেই হেরেছে পন্টিংয়ের দল। তাই অতীতকে শুধুই অতীত ভাবছেন কোয়ার্টার ফাইনালের ম্যাচসেরা। ওয়েবসাইট।কি-কে আমন্ত্রণবিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে রাষ্ট্রপ্রধানদের মধ্যেও। শুরুটা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে ভারত-পাকিস্তান সেমিফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছেন। মনমোহন সিংয়ের পথে হাঁটলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষেও। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখার জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি- কে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ইংল্যান্ডকে শ্রীলঙ্কা ১০ উইকেটে হারানোর পরই এই আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। শুধু সেমিফাইনাল ম্যাচ নয়, পুরো শ্রীলঙ্কা দ্বীপদেশটাও ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। কলম্বোতে ২৯ মার্চ ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। ওয়েবসাইট।জারদারির প্রভাবসেমিফাইনাল মানেই চাপ। আর সেই সেমিফাইনাল যদি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে, তবে তো কথাই নেই। চাপ হয়ে যায় পাহাড়সমান। ভারত-পাকিস্তান সেমিফাইনাল নিয়েও তাই হচ্ছে। তার ওপর সেমিফাইনাল দেখতে গ্যালারিতে থাকতে পারেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। অনেকেই ভাবছেন, রাষ্ট্রপতির উপস্থিতি আরও চাপে ফেলবে শহীদ আফ্রিদির দলকে। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান তেমনটা মনে করেন না। ১৯৯২-এর বিশ্বকাপজয়ী অধিনায়ক বলছেন, বিশ্বকাপে নিজেদের খেলা সম্পর্কে ভালোই সচেতন আফ্রিদিরা। জারদারির উপস্থিতি নিয়ে চিন্তা না করে তাঁরা শুধু খেলা নিয়েই ভাববেন বলে আশা করেন ইমরান খান। ওয়েবসাইট।