নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবসেনাদের দাবিদুই দেশের বৈরী সম্পর্ক দূর করতে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই আমন্ত্রণ প্রশংসিত হয়েছে বেশির ভাগ মহলেই। তবে খেপেছে শিবসেনা। পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় মনমোহন সিংয়ের তীব্র সমালোচনা করেছে ভারতের উগ্র হিন্দুবাদী এই সংগঠন। পাকিস্তানবিরোধী শিবসেনারা বলেছে, মনমোহন সিংয়ের যদি এতই পাকিস্তানপ্রীতি থাকে, তাহলে আজমল কাসাব আর আফজাল গুরুকে আমন্ত্রণ জানালেই পারেন! মোহাম্মদ আজমল কাসাব ২৬ নভেম্বর, ২০০৮ মুম্বাই হামলার প্রধান আসামি। আর ভারতের সংসদ ভবনে হামলার প্রধান আসামি আফজাল গুরু। শিবসেনা এই দুই পাকিস্তানি সন্ত্রাসীর জন্যও দুটো টিকিট পাঠাতে বলেছে মনমোহন সিংকে। এতে নাকি মনমোহন সিংয়ের শান্তি-প্রক্রিয়া আরও গতিশীল হবে! শিবসেনার এক মুখপাত্র বলেছেন, শান্তি প্রতিষ্ঠাই মূল কারণ হলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো উচিত ছিল মনমোহন সিংয়ের। কেননা, অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রদের ওপর লাগাতার বর্ণবাদী হামলা করে চলেছে অস্ট্রেলীয়রা! ওয়েবসাইট।ধোনিদের জন্যধর্ম-ধর্মগ্রন্থ সব আলাদা। কিন্তু সবার প্রার্থনা একটাই—ভারতের জয়। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জিততে কঠোর অনুশীলন করছে মহেন্দ্র সিং ধোনির দল। আর সমর্থকেরা করছে জয়ের প্রার্থনা। প্রার্থনা তো যে যার মতো করতেই পারে। কিন্তু প্রিয় ক্রিকেটারদের জয়ের প্রার্থনায় ঐক্যবদ্ধ হয়েছে পুরো ভারত। ধর্মের ভেদাভেদ ভুলে হিন্দু-মুসলমান-খ্রিষ্টান সবাই একসঙ্গে প্রার্থনা করবে ভারতের জয়ের জন্য। তিন ধর্মের সদস্যদের নিয়ে গঠিত ২৫ জনের একটি দল আয়োজন করেছে এই প্রার্থনার। বেঙ্গালুরুর সিকেসি গার্ডেনে এক হয়ে সোমবার থেকে শুরু করে ম্যাচের শেষ পর্যন্ত পুরো ৪৮ ঘণ্টা প্রার্থনা করবে তারা। আছে ভারতীয় ক্রিকেটারদের ছবিও। থাকছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও। প্রার্থনার পাশাপাশি বিশাল পর্দায় খেলাও দেখবে তারা। ভারতের জয়ের জন্যই ঐক্যবদ্ধ হয়েছে সবাই। বিশুদ্ধ পানি ব্যবসায়ী জন এডওয়ার্ডের নেতৃত্বে চলছে এই প্রার্থনাযজ্ঞ। এডওয়ার্ড বলেছেন, ‘আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করব। আমরা সবাই এক, ধর্ম আমাদের আলাদা করতে পারবে না।’ এ যেন সেই অমিতাভ বচ্চন, বিনোদ খান্না ও ঋষি কাপুর অভিনীত ছবি অমর আকবর অ্যান্টনির কাহিনি। ওয়েবসাইট।স্বরাষ্ট্রমন্ত্রীর চাপআর মাত্র কয়েক ঘণ্টা। তার পরই শুরু হবে ভারত-পাকিস্তানের বহু প্রতীক্ষিত সেমিফাইনাল। সেমিফাইনাল ম্যাচে চাপ থাকাটাই স্বাভাবিক। পাকিস্তানের ক্রিকেটাররা বরাবরই বলে আসছেন, কোনো চাপ অনুভব করছেন না তাঁরা। তবে দেশের মানুষের প্রত্যাশা আর রাজনৈতিক নেতাদের উপস্থিতি খেলোয়াড়দের ওপর চাপ বাড়ানোর জন্য যথেষ্ট। সেমিফাইনাল দেখতে গ্যালারিতে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। তাই মুখে না বললেও চাপটা থাকবেই। তা ছাড়া ম্যাচ পাতানো নিয়েও সব সময়ই চাপে থাকে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকও ভালোই জানেন সে কথা। এ জন্যই পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ পাতানো থেকে দূরে থাকতে বলেছেন তিনি। মালিক আশা করছেন, জুয়াড়িদের ফাঁদ এড়িয়ে নিজেদের সেরা খেলাটাই খেলবে পাকিস্তান দল। তবু ক্রিকেটারদের ওপর কড়া নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি। ম্যাচ পাতানো থেকে দূরে থাকতে বলে পাকিস্তানি ক্রিকেটারদের চাপটা যেন আরও বাড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওয়েবসাইট।