নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপাকে মন্ত্রীপরামর্শ দিতে টাকা-পয়সা লাগে না। তাই সুযোগ পেলে যে কেউই চায় পরামর্শ বিতরণ করতে। তেমনটাই করেছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। ম্যাচ পাতানো নিয়ে সব সময়ই সন্দেহের তালিকায় থাকেন পাকিস্তানি ক্রিকেটাররা। সে কথা জেনেই ম্যাচ পাতানো থেকে ক্রিকেটারদের দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন মালিক। শুধু তাই নয়, ক্রিকেটারদের প্রতি কড়া নজর রাখার পরামর্শও দিয়েছেন মন্ত্রী। কিন্তু ফল হয়েছে উল্টো। সেমিফাইনালের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটাররা। ইমরান খান তো স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের ইংরেজি বলার দক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘ইংরেজিতে খুব ভালো দখল নেই স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি হয়তো অন্য কিছু বোঝাতে চেয়েছিলেন। তবে পাকিস্তানের কোনো ক্রিকেটারই তার বক্তব্য পড়েনি। তাদের আরও অনেক কাজ আছে।’ পরামর্শ দিতে গিয়ে ভালো বিপদেই পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী! ওয়েবসাইট।ফাঁদএই মুহূর্তে ভারত-পাকিস্তান সেমিফাইনালের টিকিট যার কাছে আছে, তাকে পৃথিবীর অন্যতম ভাগ্যবান মানুষ বললে ভুল হবে না। একটি টিকিটের জন্য মানুষের সে কী হাহাকার! মুম্বাইভিত্তিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনদীপ সিংও তা ভালোই জানেন। এ জন্যই হাতে থাকা পাঁচটি টিকিট ইন্টারনেটের মাধ্যমে চড়াদামে বিক্রি করতে চেয়েছিলেন তিনি। ‘পাঁচটি টিকিট, দাম ১২০,০০০ রুপি। কেউ আগ্রহী হলে দয়া করে মেসেজ পাঠান।’ একটি ওয়েবসাইটে লিখেছিলেন মনদীপ। সঙ্গে সঙ্গেই এল মেসেজ। ক্রেতার সঙ্গে যোগাযোগ করলেন তিনি। ঠিক হলো, একটি কফিশপে দেখা করবেন দুজন। টিকিট নিয়ে ঠিকই জায়গামতো পৌঁছে গেলেন মনদীপ। অনলাইনের সেই ক্রেতার কাছে একটি টিকিট বিক্রিও করলেন। এর পরই ঘটনাটা পরিষ্কার হয়ে গেল তাঁর কাছে। টিকিট ক্রেতা একজন পুলিশ অফিসার। ক্রেতার ছদ্মবেশে ধরতে এসেছেন মনদীপকে। কী আর করা, কালোবাজারির দায়ে হাতেনাতে পুলিশের কাছে ধরা পড়লেন ২৭ বছর বয়সী এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওয়েবসাইট।উমরের লক্ষ্যউমর আকমলের লক্ষ্য এখন তিনটি। সেমিফাইনালে ভারতকে হারানো, তিনবার ম্যাচসেরার পুরস্কার পাওয়া, আর শচীন টেন্ডুলকারের সঙ্গে কথা বলা! টেন্ডুলকার তো তাঁর প্রতিপক্ষ। প্রতিপক্ষের সঙ্গে কেন কথা বলতে চান উমর? উত্তরটা বেশ সহজ। যেকোনো তরুণেরই ইচ্ছে থাকে তাঁর প্রিয় নায়কের সঙ্গে কথা বলার। ২০ বছর বয়সী উমরও ব্যতিক্রম নন। লিটল মাস্টারের দারুণ ভক্ত এই পাকিস্তানি ব্যাটসম্যান। ‘শচীন আমার নায়কদের একজন। আমি অভিভূত হয়ে তাঁর ব্যাটিং দেখি।...আমি শচীনের সঙ্গে কথা বলতে খুবই আগ্রহী।’ বলেছেন উমর। বিশ্বকাপে এ পর্যন্ত দুবার ম্যাচসেরার পুরস্কার উঠেছে উমর আকমলের হাতে। সেমিফাইনাল বা ফাইনালে আরেকবার ম্যাচসেরা হলে দারুণ খুশি হবেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর সেমিফাইনালেই টেন্ডুলকারের সঙ্গে কথা বলার লক্ষ্যটা পূরণ হয়ে গেলে উমর আকমলের চেয়ে খুশি আর কে হবে? ওয়েবসাইট।