নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লরগাতের আশাদুই দেশের দা-কুমড়া সম্পর্কের প্রতীক হলো ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তাই অন্য রকম উত্তেজনা। তবে দুই দেশের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনতে ক্রিকেটই হতে পারে বড় হাতিয়ার। তেমনটাই মনে করেন হারুন লরগাত। আইসিসির প্রধান নির্বাহী লরগাত আশা করছেন, ভারত-পাকিস্তান সেমিফাইনাল সেতুবন্ধ গড়বে দুই দেশের মধ্যে। সেই কাজ অবশ্য শুরু হয়ে গেছে এরই মধ্যে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সেমিফাইনাল দেখতে আমন্ত্রণ জানিয়ে এনেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। এটিকে ক্রিকেটের বড় এক উপহার হিসেবে দেখছেন লরগাত। ‘সেতুবন্ধ তৈরির জন্যই ক্রিকেট। আর তা হলে ক্রিকেটের জন্য দারুণ এক উপহার হবে এটা।’ বলেছেন তিনি। ওয়েবসাইট।সাময়িক অনুমতিবিশ্বকাপ সেমিফাইনাল, তার ওপর ভারত-পাকিস্তান মহারণ। এই ম্যাচ দেখানোর জন্য টিভি চ্যানেলগুলো হুমড়ি খেয়ে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখাবে কী করে? ইএসপিএন আর স্টার স্পোর্টস ছাড়া অন্য কোনো চ্যানেল সম্প্রচারস্বত্বই পায়নি। ম্যাচ দেখানো দূরে থাক, স্টেডিয়ামের ভেতরেই ঢুকতে পারবে না তারা। অথচ কোটি কোটি মানুষ তাকিয়ে আছে এই হাই ভোল্টেজ ম্যাচের দিকে। এত উত্তেজনা ছড়ানো ম্যাচ, আর অধিকাংশ চ্যানেল খেলাটি সম্প্রচার করতে পারবে না, তা কি হয়? এ জন্যই ভারতের বিভিন্ন চ্যানেলকে সাময়িকভাবে সেমিফাইনাল সম্প্রচারের অনুমতি দিয়েছে আইসিসি। তবে এ জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। খেলা দেখানোর অনুমতি দেওয়ার জন্য আইসিসির কাছে চিঠি লিখেছিলেন ভারতের তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী। মন্ত্রীর বিশেষ অনুরোধেই আইসিসির সাময়িক এই অনুমতি। ওয়েবসাইট।আমিরের অভাবস্পট ফিক্সিংয়ের দায়ে দলের সেরা তিন ক্রিকেটার নিষিদ্ধ হওয়ায় আফ্রিদির দল কত দূর যেতে পারবে, তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। কিন্তু সেই দলই উঠে গেল সেমিফাইনালে এবং এ পর্যন্ত হার তাদের মাত্র একটি। দলের পারফরম্যান্সে দারুণ খুশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ইজাজ বাট। কিন্তু ভালো খেললেও দলে বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের অভাব অনুভব করছেন তিনি। ‘আমির, আসিফ ও সালমান বাটের মতো শীর্ষ খেলোয়াড় ছাড়াই আমাদের দলটি খুব ভালো খেলেছে। তার পরও আমার মনে হয়, আমিরের অভাবটা অনুভব করছে দল।’ বলেছেন বাট। তবে আমিরের অভাব সত্ত্বেও দলের বর্তমান বোলিংকে খাটো করে দেখছেন না তিনি। পিসিবিপ্রধানের আশা, আমিরবিহীন বোলিং আক্রমণ নিয়েই পাকিস্তান ফাইনালে যাবে। আর ভারতকে হারিয়ে ফাইনালে যেতে পারলে পুরস্কারের বন্যায় ভাসবে আফ্রিদিরা। ক্রিকেট বোর্ড ও সরকার—দুই পক্ষের কাছ থেকেই পুরস্কার পাবেন আফ্রিদিরা। শুধু তা-ই নয়, চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারলে পাকিস্তান দলের প্রত্যেক ক্রিকেটারকে জমি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। ওয়েবসাইট।