নানা রঙের বি শ্ব কা প
বাজেট স্থগিতবিশ্বকাপের সেমিফাইনাল মানেই উত্তেজনা আর রোমাঞ্চ। আর সেই সেমিফাইনাল যদি হয় ভারত-পাকিস্তানের মধ্যে তাহলে তো কথাই নেই। কাজ-কর্ম ভুলে খেলা দেখতে বসেন ক্রিকেটপ্রেমীরা। দায়িত্বের চেয়ে বড় হয়ে যায় আবেগ। বুধবার তেমনটাই হয়েছে মহারাষ্ট্রে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই হবে, আর মন্ত্রী-এমপিরা সংসদে বসে বাজেট ঘোষণা করবেন তা কি হয়! সে জন্যই ভারত-পাকিস্তান ম্যাচ উপলক্ষে বাজেট অধিবেশনই স্থগিত করে দিয়েছিল মহারাষ্ট্রের মন্ত্রিপরিষদ! খেলা শুরু হওয়ার আগেই বাজেট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন মহারাষ্ট্র সংসদের স্পিকার। স্পিকারের ঘোষণার সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওঠেন সংসদ সদস্যরা। পাঁচ মিনিটের মধ্যেই খালি হয়ে যায় বিধান ভবন। তবে থেকে গিয়েছিলেন কৃষিমন্ত্রী রাধাকৃষ্ণ পাতিল। পাতিল কি ক্রিকেট বিরোধী? না, আসলে প্রচণ্ড স্নায়ুচাপে ভুগবেন বলেই টিভির সামনে যাননি কৃষিমন্ত্রী। ওয়েবসাইট।ধোনির ভুলম্যাচ শেষে নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। মোহালির পিচ পেস সহায়ক হবে দেখে তিন পেসার খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক। বসিয়ে রেখেছিলেন একজন স্পিনার। কিন্তু দেখা গেল, ধোনির অনুমান ভুল। উইকেটটি স্পিনারদেরই ভালো সাহায্য করছে! শেষ পর্যন্ত অবশ্য এই ভুলের মাশুল গুনতে হয়নি। মাত্র ৫ জন বোলার ব্যবহার করেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। তবে ম্যাচ শেষে ভুলের কথা নিঃসঙ্কোচে স্বীকার করেছেন ধোনি, ‘আমরা উইকেট বুঝতে ভুল করেছিলাম। এ জন্যই তিন পেসার খেলিয়েছি। তবে তারা খুবই ভালো বল করেছে। এটাই একমাত্র ম্যাচ যেখানে কোনো অতিরিক্ত বোলার ব্যবহার করতে হয়নি আমাদের।’ উইকেট বুঝতে ভুল করলেও অধিনায়কত্বে কোনো ভুল করেননি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েই স্বপ্নের ফাইনালে পৌঁছে গেছে তাঁর দল। ওয়েবসাইট। জায়গা নেইদল নির্বাচনের ক্ষেত্রে নির্বাচকেরাই সব ক্ষমতার উৎস। নির্বাচকেরা চাইলে যে কাউকে দলে জায়গা দিতে পারেন। আবার তাঁরা চাইলে জায়গা ছেড়েও দিতে হয়। তবে এবার নিজেরাই জায়গা পাননি ভারতের নির্বাচকেরা। জায়গা পাবেন কী করে? ভারত-পাকিস্তান সেমিফাইনাল দেখতে হাজার হাজার ক্রিকেটপ্রেমী, সাংবাদিক, মিডিয়াকর্মীরা ভিড় করেছিলেন মোহালিতে। এর ওপর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণে ম্যাচ দেখতে এসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ছিলেন তাঁর সফরসঙ্গীরাও। এসেছিলেন আইসিসির বিভিন্ন কর্মকর্তারা। মোহালিতে কোনো হোটেলই খালি ছিল না। তার পরও হোটেলে সিট পেয়েছিলেন ভারতের নির্বাচক কমিটির সদস্যরা। কিন্তু অতিথিদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে তাঁদেরও। এ জন্যই সেমিফাইনাল শুরু হওয়ার আগেই শহর ছেড়ে চলে গিয়েছিলেন নির্বাচকেরা। ওয়েবসাইট।