নানা রঙের বি শ্ব কা প
‘বাঁহাতি’ টেন্ডুলকারচিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলন করছিল ভারতীয় দল। ব্যাটিংয়ে এলেন শচীন টেন্ডুলকার। তাঁকে দেখেই সবার চোখ ছানাবড়া! টেন্ডুলকারকে এত দিন ডান হাতেই ব্যাটিং করতে দেখে এসেছে ক্রিকেট-বিশ্ব। আর তিনিই কিনা ব্যাট করছেন বাঁ হাতে? আয়নার প্রতিবিম্ব নাকি? না, বুধবারের অনুশীলনে বাঁ হাতেই ব্যাটিং করেছেন টেন্ডুলকার। সতীর্থরাই বল করেছেন তাঁর বিপক্ষে। ডাউন দ্য উইকেটে এসে প্রথম বলটাই উড়িয়ে মাঠের বাইরে পাঠালেন টেন্ডুলকার। ছক্কা! পরে মারলেন আরেকটি। ৮ বলের মধ্যে ৭টিই ছয়, একটি মাত্র বল মিস করেছেন তিনি। বাঁ হাতে টেন্ডুলকারের এমন রুদ্রমূর্তি দেখে বিস্মিত সবাই! বাঁ হাতে এতটাই স্বচ্ছন্দ ছিলেন যে গ্লাভস পরারও প্রয়োজন মনে করেননি। ডান হাতে ব্যাটিং করে বিশ্বকাপ জিততে পারেননি। এবার বাঁ হাতে যদি কিছু করা যায়, এ জন্যই কি এই অনুশীলন? বাঁ হাতও যে কত ভয়ংকর, তার প্রমাণ তো অনুশীলনেই দিয়ে দিলেন ব্যাটিং জিনিয়াস। ওয়েবসাইট।নিজেই সমালোচকআম্পায়ার থাকার সময় কত সমালোচনা সয়েছেন! ড্যারেল হেয়ার এখন নিজেই সমালোচকের ভূমিকায়! এবং গোটা আম্পায়ার সমাজের হয়েই যেন কথা বলছেন। রেফারেল পদ্ধতির কড়া সমালোচনা করেছেন সাবেক আম্পায়ার। এই পদ্ধতির কারণে আম্পায়ারদের আত্মবিশ্বাসটা কমিয়ে ফেলছে মনে করেন হেয়ার। এবং এটার বাতিল চান তিনি। মুরালিধরনকে ‘নো’ ডেকে বিতর্কের জন্ম দেওয়া এবং ‘মৌলবাদী’ আম্পায়ার হিসেবে সমালোচিত হেয়ার বলছেন, রেফারেল পদ্ধতির কারণে ছোটরাও আম্পায়ারদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে, যা ক্রিকেটের জন্য ভালো নয়। আম্পায়ারদের সিদ্ধান্ত যাতে আরও নির্ভুল হয়, সে ব্যাপারে কাজ করা উচিত আইসিসির—বলেছেন হেয়ার। রয়টার্স।নম্বরহীন শেবাগসংস্কার-বাতিক আছে বীরেন্দর শেবাগের। সবার জার্সিতে নম্বর আছে। একমাত্র শেবাগের জার্সিতেই নম্বর নেই। মনে হতে পারে, তাড়াহুড়োয় শেবাগের জার্সিতে নম্বর দিতে ভুলে গেছেন নির্মাতারা। কিন্তু আসল কারণ একটাই—কুসংস্কার। ভালো খেলার জন্য জ্যোতিষীর পরামর্শে নম্বরহীন জার্সি পরছেন ভারতীয় ওপেনার। বাংলাদেশের সঙ্গে পারফরম্যান্স খুব একটা ভালো নয়। কুসংস্কারে আস্থা রেখে তাই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নম্বরহীন জার্সি পরেছেন শেবাগ। খেলেছেন ১৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে নম্বরহীন জার্সিতে কারও সমস্যা না থাকলেও আপত্তি আছে আইসিসির। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি মনে করছে, জার্সির ক্ষেত্রে একজনকে ছাড় দেওয়া হলে অনেকেই এ সুবিধা নিতে চাইবে। তাই বিষয়টি ভারতীয় ম্যানেজমেন্টের কাছে তুলেছে আইসিসি। ওয়েবসাইট।