নানা রঙের বি শ্ব কা প
মঙ্গলদীপ জ্বেলেএক এক করে সব বাধা পেরিয়ে স্বপ্নের ফাইনালে ভারত। ভারতকে ফাইনালে নিয়ে আসার নেপথ্যনায়ক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কপিলের পর ধোনির হাত ধরে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ জিতুক—এই প্রার্থনায় মগ্ন বিশাল দেশটির প্রতিটি বর্গমিটার। অধিনায়ক ধোনির রাঁচির বাড়ির সামনে তো রীতিমতো ঘটা করে প্রজ্বালন করা হয়েছে মঙ্গলদীপ। শুধু তাই নয়, ২৫টি ‘আকাশ লণ্ঠনে’র সঙ্গে সামনে সারি বেঁধে উড়ছে ২০০টি সিল্কের পতাকা! প্রার্থনার সঙ্গে আছে ত্যাগের বিষয়টিও। তবে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছে ধোনির পরিবারই। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচ দেখতে মুম্বাই আসছেন না তাঁরা। স্বপ্নের ফাইনালে ধোনির মনোযোগ যেন খেলার মধ্যেই থাকে, এ জন্যই এই ‘ত্যাগ’। ওয়েবসাইট।আহত ৩০ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথকে ‘যুদ্ধ’ বললে অনেকেই ভ্রু কুঁচকে ফেলেন। কিন্তু যে ম্যাচে উইকেট পড়লে, চার মারলে দর্শকেরা উৎসব করে বন্দুকের গুলি ছোড়ে, তাতে আরেকজনের জীবনের বারোটা বেজে গেলেও উৎসব বন্ধ হয় না—সেটা আর যা-ই হোক, স্বাভাবিক কোনো ম্যাচ নয়। উদ্যাপনটাও তাই এমন অস্বাভাবিকও হয়। মোহালির সেমিফাইনালের দিন পাকিস্তানের করাচিসহ বিভিন্ন শহরের রাস্তায় বসানো হয়েছিল তিন হাজারটি বড় পর্দা। স্বাভাবিকভাবেই ছিল উপচে পড়া ভিড়। এর মধ্যে এক দল উৎসব-উল্লাসের জন্য নিয়ে এসেছিল বন্দুক। ভারতের একটি করে উইকেট পতন কিংবা হাফিজ-আকমলরা চার মেরেছেন আর এই সমর্থকেরা উল্লাস করেছে বন্ধুকের গুলি ছুড়ে। আর এতেই আহত হয়েছে ৩০ জন! ওয়েবসাইট।