নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতবাক আজমলবিস্ময় কাটছেই না সাঈদ আজমলের। সেমিফাইনালে পাকিস্তানি এই অফস্পিনারের একটি বল গিয়ে লাগে শচীন টেন্ডুলকারের প্যাডে। সঙ্গে সঙ্গে এলবিডব্লুর আবেদন করেন আজমল। আম্পায়ারও সাড়া দেন আজমলের আবেদনে। কিন্তু রেফারেল চান টেন্ডুলকার। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি লাইনে পড়লেও টার্ন করে লেগ স্টাম্পের বাইরে চলে যাচ্ছিল। ফলে সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার। এটাই বিস্মিত করেছে আজমলকে। টিভি রিপ্লেও সন্তুষ্ট করতে পারছে না তাঁকে। ‘রিপ্লেতে কীভাবে বলটি লেগসাইডের বাইরে দেখাল তা আমি জানি না। আমি আর্ম বল করেছিলাম এবং বলটিও সোজা যাচ্ছিল। রেফারেল চাওয়ার সময়ও আমি ১১০% নিশ্চিত ছিলাম যে, ব্যাটসম্যান আউট।’ সেমিফাইনালে ভারতের কাছে হেরে দেশে ফিরেই বলেছেন হতাশ আজমল। টিভি আম্পায়ায়ের সিদ্ধান্ত আজমলের পক্ষে গেলে ২৩ রানেই থেমে যেত টেন্ডুলকারের ইনিংস। অথচ ৮৫ রান করে সেমিফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন টেন্ডুলকার। ওয়েবসাইট।রাষ্ট্রদূতের আমন্ত্রণবিশ্বকাপের ফাইনালের চেয়ে বড় উৎসব আর কী হতে পারে! শুধু ভারত-শ্রীলঙ্কা নয়, ক্রিকেটকে যে দেশটি অদ্ভুত খেলা মনে করে, সেই যুক্তরাষ্ট্রেও লেগেছিল উৎসবের রং। ভারত-শ্রীলঙ্কার অসংখ্য মানুষ বসবাস করে যুক্তরাষ্ট্রে। দূরে থাকলেও নিজ দেশের খেলা মিস করতে চায়নি কেউই। তবে একসঙ্গে খেলা দেখার মজাই আলাদা। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশে সে সুযোগ কই? কাজের ফাঁকে ফাঁকেই যে যার মতো খেলা দেখেছে। কিন্তু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত। একসঙ্গে খেলা দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা তো ছিলই, সবার জন্য নাশতার ব্যবস্থাও ছিল সেখানে। ওয়েবসাইট। মাসাকাদজার কষ্টবিশ্বকাপ শেষ হয়ে গেছে। কিন্তু হতাশা শেষ হয়নি হ্যামিল্টন মাসাকাদজার। বিশ্বকাপ না খেলার দুঃখ ভুলতেই পারছেন না জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। ভুলবেন কী করে? এখন পর্যন্ত একটা বিশ্বকাপও যে খেলতে পারেননি। ২০০৯ সালেও ওয়ানডেতে এক হাজারেরও বেশি রান করেছিলেন মাসাকাদজা। কেনিয়ার বিপক্ষে খেলেছিলেন ১৫৬ ও ১৭৮ রানের বিস্ফোরক দুটো ইনিংসও। ভালো খেলেছিলেন ২০১০ সালেও। ত্রিদেশীয় সিরিজে ভারত-শ্রীলঙ্কার বিপক্ষে হাফ সেঞ্চুরিও ছিল তাঁর। তবে এর পরই ফর্ম হারান ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। বাজে পারফরম্যান্সের কারণেই বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি। তবে অভিজ্ঞতাটা নতুন নয় তাঁর জন্য। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার কারণে খেলা হয়নি ২০০৩ বিশ্বকাপ। নির্বাচকেরা ওয়ানডের জন্য বিবেচনা না করায় দলে জায়গা পাননি ২০০৭ বিশ্বকাপেও। হতাশ হলেও হাল ছাড়েননি মাসাকাদজা। কদিন পরই টেস্ট ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। দলে ফেরার জন্য কঠোর অনুশীলন করছেন ডানহাতি ব্যাটসম্যান। তার পরও বিশ্বকাপ না খেলার কষ্টটা অনুভব করেন তিনি। ‘এটা এখনো কষ্ট দেয়।’ বলেছেন মাসাকাদজা। ওয়েবসাইট।