নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের বিশ্বকাপভারত-শ্রীলঙ্কা ফাইনালে গ্যালারিতে ছিল তারার মেলা। ভারতের বিজয় দেখতে শুটিং ফেলে স্টেডিয়ামে ছুটে এসেছিলেন বলিউড তারকারা। সস্ত্রীক এসেছিলেন আমির খান। বোন সোহাকে নিয়ে খেলা দেখতে এসেছিলেন সাইফ আলী খান। রণবীর কাপুর, লারা দত্ত, রাভিনা ট্যান্ডনরাও ছিলেন গ্যালারিতে। যাঁরা মাঠে আসেননি, তাঁদেরও চোখ ছিল টিভির পর্দায়। তবে মাঠে আসা তো দূরের কথা, খেলাই দেখেননি অমিতাভ বচ্চন। জরুরি কোনো কাজ ছিল না তাঁর, সংস্কারে বিশ্বাসের কারণেই খেলা দেখেননি এই মেগাস্টার। অমিতাভের ধারণা, তিনি খেলা দেখলেই হেরে যায় ভারত। এ জন্য কোনো ঝুঁকি নেননি তিনি। খেলার পুরোটা সময় নিজের ঘরে বসে কাটিয়েছেন অমিতাভ। স্ত্রী জয়া বচ্চন এবং পুত্রবধূ ঐশ্বরিয়া খেলার আপডেট জানিয়েছেন তাঁকে। এমনিতে সংস্কারে বিশ্বাসী না হলেও ঝুঁকি নেননি আমির খানও। সেমিফাইনালে যে টি-শার্টটি পরেছিলেন, সেটি পরেই এসেছিলেন ওয়াংখেড়েতে। ম্যাচ শেষে সবাই মেতে উঠেছেন আনন্দে। ওয়েবসাইট।পুরস্কার২৮ বছর পর বিশ্বকাপ জয়। সেটিও দেশের মাটিতে। আনন্দের বন্যায় ভাসছে পুরো ভারত। আনন্দে ভাসছেন ক্রিকেটাররাও। ভাসারই কথা, দেশকে এত বড় আনন্দের উপলক্ষটা তো এনে দিয়েছেন এই ক্রিকেটাররাই। সেই জয়ের নায়কদের পুরস্কৃত না করলে কি চলে? তাই দলের প্রত্যেক সদস্যকে এক কোটি রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরপরই এই ঘোষণা দেন উপস্থাপক রবি শাস্ত্রী। আইসিসি প্রধান শারদ পাওয়ারের হাত থেকে ট্রফি নিয়ে সবে উৎসব শুরু করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। পুরস্কারের ঘোষণা শুনে নিশ্চয়ই আরও বেড়ে গিয়েছিল তাদের উৎসব। শুধু খেলোয়াড় নন, সাফল্যের স্বীকৃতি পাচ্ছেন কোচিং স্টাফ ও নির্বাচকেরাও। কোচিং স্টাফদের প্রত্যেককে ৫০ লাখ এবং নির্বাচক কমিটির প্রত্যেককে ২৫ লাখ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়েবসাইট।খুশির নাচস্টেডিয়ামে ফাইনাল খেলছিলেন হরভজন। আর জলন্ধরের বাসায় বসে টিভিতে ছেলের খেলা দেখছিলেন হরভজনের মা। দেশের মাটিতে বিশ্বকাপ জয়, আনন্দে কেঁদে ফেলেন হরভজন। আনন্দ ধরে রাখতে পারেননি হরভজন সিংয়ের মা-ও। ভারতের জয়ের পর আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঐতিহ্যবাহী ভাংড়া নেচেছেন তিনি। শুধু হরভজনের বাড়ি নয়, জয়ের পর পুরো ভারতেই শুরু হয়ে যায় উৎসব। ধোনির ব্যাট থেকে জয়সূচক রানটি আসার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। জয়ের আনন্দে নেচে-গেয়ে উল্লাস করেছে তারা। ওয়েবসাইট।পুলিশের জন্যনিরাপত্তা নিয়ে ব্যাপক কড়াকড়ি ছিল এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের মতো বড় আসরের নিরাপত্তা নিশ্চিত করা সহজ ব্যাপার নয়। সেই কঠিন কাজটি সফলভাবে পালন করেছেন ভারতের পুলিশ বাহিনীর সদস্যরা। পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাতে তাই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিলেন শ্রী গুরু সিং সভা গুরুদাওয়ারার সেচ্ছাসেবকেরা। শিখধর্মের উপাসনালয়ের এই সেচ্ছাসেবকেরা দুপুরের খাবার তৈরি করেছিলেন পুলিশের জন্য। পুলিশ সদস্যদের পরিশ্রমকে স্বীকৃতি দিতেই এই আয়োজন তাঁদের। ‘এত বড় একটা আয়োজনে কঠোর পরিশ্রম করেছে পুলিশ। প্রচণ্ড রোদের মধ্যেও সারা দিন রাস্তায় দাঁড়িয়েছিল তারা। তবে কাজের স্বীকৃতি কমই জুটেছে। তাদের এভাবেই ধন্যবাদ জানিয়েছি আমরা।’ বলেছেন শ্রী গুরু সিং সভা গুরুদাওয়ারার সাধারণ সম্পাদক। ওয়েবসাইট।