নানা রঙের বি শ্ব কা প
এগিয়ে শ্রীলঙ্কাউদ্বোধনী অনুষ্ঠানে ‘বিউটিফুল বাংলাদেশ’ বিজ্ঞাপনটি সবার কাছেই ভালো লেগেছে। লাগারই কথা, বাংলাদেশে তো দেখার মতো অনেক জায়গা আছে। সেই দর্শনীয় জায়গায় পর্যটক আকৃষ্ট করার কাজটা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। ঢাকা-চট্টগ্রামের রাস্তায় রাস্তায় দেশের দেখার মতো কিছু জায়গার বিলবোর্ডও লাগানো হয়েছে। কিন্তু ওই বিলবোর্ড পর্যন্তই। পর্যটনকেন্দ্রগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা—এসবের তেমন উন্নতি নেই। পর্যটক যে যাচ্ছে, এমনও নয়। তবে পর্যটক আকৃষ্ট করার ব্যাপারে বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা বেশ এগিয়ে। অনেক পর্যটক এরই মধ্যে চলে গিয়েছেন সে দেশে। আন্তর্জাতিক মিডিয়া-কর্মী, ক্রিকেটপ্রেমী... আছে আরও অনেকেই। বাংলাদেশ পর্যটন করপোরেশন এখন শ্রীলঙ্কার কাছে পরামর্শ চাইতে পারে...‘কী করিলে কী হয়!’ ওয়েবসাইট।ক্ষোভেক্রিকেটের অনেক রেকর্ডই ভেঙেছেন পন্টিং। তবে এবার রেকর্ড নয়, ড্রেসিংরুমের এলসিডি টিভি ভেঙেছেন অস্ট্রেলীয় অধিনায়ক! এমনিতেই ব্যাটে রান নেই। তবে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুটা খারাপ করেননি। কিন্তু ক্রিস্টোফার পোফুর সরাসরি থ্রোতে রানআউট, ২৮ রানে থামল এবারের বিশ্বকাপে পন্টিংয়ের প্রথম ইনিংস। ড্রেসিংরুমে গিয়ে আর নিজেকে সামলাতে পারেননি, রাগে-ক্ষোভে এলসিডি টিভি সেট ভেঙে বসেছেন! গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন ব্যাপারটি জানিয়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষকে। তবে অস্ট্রেলিয়ার মিডিয়া ম্যানেজার নাকি এ ব্যাপারে কিছু জানেন না। তা হলে এই এলসিডি টিভির দামটা কে দেবে? ওয়েবসাইট।ধিরাজ কাকাপিচে রান নেই, ধরো গিয়ে কিউরেটরকে! ক্রিকেটে এটাই দেখা যায় সাধারণত। তাঁর গড়ে তোলা ‘মঞ্চেই’ তো ব্যাট-বলের লড়াই। দীর্ঘদিন ধরে এই কাজের অভিজ্ঞতায় পোড়খাওয়া এক সৈনিক গুজরাটের মোতেরা স্টেডিয়ামের কিউরেটর ধিরাজ প্রসন্ন। প্রসন্ন নাম ‘হারিয়ে’ গুজরাটের মানুষের কাছে তিনি এখন ‘ধিরাজ কাকা’। এই কাকার কিউরেটর হওয়ার পেছনে রয়েছে বড় এক গল্প। তাঁকে কিউরেটর হতে হয়েছে ভুল করে ‘হ্যাঁ’ বলার কারণে! ২৩ বছর বয়সে কাউন্টি খেলতে গিয়েছিলেন ইংল্যান্ডে। এক ভদ্রলোক একদিন সাহায্য চান তরুণ প্রসন্নর। কিন্তু মাধ্যমিক পাস প্রসন্নর ইংরেজি দৌড় ছিল ‘ইয়েস’ ‘নো’ পর্যায়ে। ইংরেজ ভদ্রলোকটির কথার অর্থ না বুঝেই বলে ফেলেন ‘ইয়েস’। ব্যস, তাঁকে নিয়ে লাগিয়ে দেওয়া হয় পিচ তৈরির কাজে। ‘ইয়েস’ যখন বলেই ফেলেছেন, প্রসন্নও রপ্ত করে ফেলেন বিদ্যাটা, আর এখন সবার প্রিয় ‘ধীরাজ কাকা!’ ওয়েবসাইট।