নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু যখন শত্রুসাকিব আল হাসান, ইউসুফ পাঠান, রায়ান টেন ডেসকাট, গৌতম গম্ভীর নামগুলো খুবই পরিচিত। প্রত্যেকেই জ্যাক ক্যালিসের সতীর্থ। তবে দক্ষিণ আফ্রিকা নয়, আগামী আইপিএলে সবাই খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আইপিএলে সতীর্থ হলেও বিশ্বকাপে তাঁরা একে অপরের প্রতিপক্ষ। গ্রুপ পর্বেই মুখোমুখি হবেন পরস্পরের। নিজেদের মধ্যে যত বন্ধুত্বই থাক, খেলার পর একসঙ্গে যতই বিয়ারে গলা ভেজান, বিশ্বকাপের খেলায় সেই বন্ধুত্ব জানালা দিয়ে ছুড়ে ফেলেই কঠিন যুদ্ধে নামবেন ক্যালিস। বিশ্বকাপে বন্ধুত্বের চিহ্নও থাকবে না—সাফ জানিয়ে দিয়েছেন ক্যালিস। মাঠের বাইরে বন্ধু হলেও বিশ্বকাপে সবাই ক্যালিসের শত্রু। ওয়েবসাইট।আরেক শচীনবিশ্বকাপ মাত্র শুরু হলো, কিন্তু এই কয়েক দিনেই শচীনকে খুব মিস করছেন ভিনসেন্ট বারনেস। শচীন তাঁর সঙ্গে নেই বলে বড় মনঃকষ্টে আছেন দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ। টেন্ডুলকার তাঁর গ্রুপ প্রতিপক্ষ, ভারতীয় দলের কান্ডারি; তাঁকে তো বারনেসের মিস করার কারণ নেই!—এমনই হয়তো ভাবছেন আপনি। না, লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে মিস করছেন না দক্ষিণ আফ্রিকা দলের বোলিং কোচ, মিস করছেন তাঁর পোষা কুকুর শচীনকে! উপমহাদেশীয় রীতিতে কোনো বিখ্যাত ব্যক্তির নামে পোষা প্রাণীর নাম রাখাটা গর্হিত অপরাধ হতে পারে, পশ্চিমা দেশে তা নয়। সেখানে বরং উল্টোটাই। বারনেসের প্রিয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। টেন্ডুলকার তাঁর চোখে ‘সুপারম্যান’। সে জন্যই প্রিয় ব্যাটসম্যানের নামে প্রিয় কুকুরের নাম রেখেছেন দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ। এএফপি।আসল ‘স্টাম্পি’স্বভাবে কৌতূহলী, দৃঢ়চেতা। বলা হচ্ছে এবারের বিশ্বকাপের মাস্কট ‘স্টাম্পি’র কথা। তবে ক্রিকেট বিশ্বে এর আগেও স্টাম্পি ছিলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্পর্কে টুকটাক খবর যাঁরা রাখেন, ব্রুস লেয়ার্ডের নাম তাঁদের অজানা নয়। ১৯৮০-র দশকের সাহসী ও কেতাদুরস্ত এই উদ্বোধনী ব্যাটসম্যান ‘স্টাম্পি’ নামেই পরিচিত ছিলেন। ১৯৭৯-৮০ সালে দুর্বার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার পক্ষে তিনিই ছিলেন সবচেয়ে সফল ব্যাটসম্যান। তবে স্টাম্পি বোধহয় সবচেয়ে ভালো করেছিলেন ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে। ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটে অস্ট্রেলিয়ার ২৪৬ রানের মধ্যে স্টাম্পির একারই ছিল ১২২ রান। এই ইনিংস দেখে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার রয় ফ্রেডেরিকস এতটাই মুগ্ধ হয়েছিলেন যে খেলা শেষে অস্ট্রেলিয়ার উইকেটকিপার রড মার্শকে ডেকে বলেছিলেন, ‘স্টাম্পিকে গিয়ে বলো, আমিও এমনই এক ইনিংসের স্বপ্ন দেখি।’ ওয়েবসাইট।