নানা রঙের বি শ্ব কা প
ছাত্র বটেছাত্র নং অধ্যয়নং তপঃ। কথাটা যেন ভুলেই গিয়েছিলেন তাঁরা। অধ্যয়নের তপস্যা বাদ দিয়ে মেতে উঠেছিলেন বাজির আরাধনায়। বেঙ্গালুরু থেকে ছয় ছাত্র-বাজিকরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ছয় ছাত্র অবৈধভাবে বাজির আয়োজন করছিলেন বলে অভিযোগ। ২১ থেকে ২৫ বছর বয়সী এই ছয়জনের আস্তানায় হানা দিয়ে একটি টেলিভিশন, একটি ল্যাপটপ, সাতটি মোবাইল এবং নগদ এক হাজার ৮০০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বুধবার রাতে যখন পুলিশ হানা দেয়, সেই সময় পাকিস্তান-কেনিয়া ম্যাচে জুয়া চলছিল। এঁরা সবাই প্রকৌশল আর ব্যবস্থাপনার ছাত্র বলে জানিয়েছে পুলিশ। ওয়েবসাইট।যুবরাজকে বিমারপাগলাটে হিসেবে ভালোই নাম কিনে নিয়েছেন শ্রীশান্ত। ঘরে-বাইরে সমালোচনার কাঁটায় ক্ষত-বিক্ষত হলেও বদলাননি ভারতীয় পেসার। হয়তো সমালোচনাটাই ধরতে পারেন না তিনি। তাই একের পর এক ঘটনা ঘটিয়ে চলছেন তিনি। তবে বিপক্ষ দলের ব্যাটসম্যান নয়, এবার তাঁর শিকার সতীর্থ যুবরাজ সিং। আরেকটু হলে বিশ্বকাপই শেষ হয়ে যেত যুবরাজের। অনুশীলনে বোলিংয়ের সময় যুবরাজের দিকে বিমার ছুড়েছিলেন শ্রীশান্ত। বিমারটা সরাসরি লাগে যুবরাজের বাঁ হাতে। গুরুতর কিছু হয়নি, তবে বেশ বড়সড় ইনজুরি থেকে বেঁচে গেছেন যুবরাজ সিং। ‘বল হাত থেকে ফসকে গেছে’—এমনটা বলে শ্রীশান্ত অবশ্য ক্ষমা চেয়েছেন যুবরাজের কাছে, তবে এতে খুব একটা খুশি হননি ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান। কে জানে, হয়তো ইংল্যান্ডের বিপক্ষেই রাগটা ঝাড়বেন যুবরাজ। ওয়েবসাইট।গানের জন্য ক্ষমাদেশপ্রেম, জাতীয়তাবোধ কখনো কখনো বিতর্কেরও জন্ম দেয়। তাতে ক্ষমা পর্যন্ত চাইতে হয়! যেমন ক্ষমা চাইতে হলো শ্রীলঙ্কান সংগীতশিল্পী লাহিরু পেরেরাকে। দেশের মাটিতে বিশ্বকাপ, দেশবাসীকে অনুপ্রাণিত করতে লাহিরু বাঁধেন ‘কাম অন, কাম অন’ গানটি। সামান্য কিছু তামিল শব্দের মিশ্রণে গানটি প্রধানত সিংহলিজ ভাষায়। রেডিও, টেলিভিশনে সম্প্রচারের পর অধিনায়ক কুমার সাঙ্গাকারার উপস্থিতিতে গানটি শ্রীলঙ্কান দলের অফিশিয়াল গান হিসেবেও বেছে নেওয়া হয়। কিন্তু গানটিতে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যা বিশ্বকাপের অন্য দেশগুলোর মানুষের ধর্মীয় বিশ্বাসে পর্যন্ত আঘাত হানতে পারে বলে মনে হয়েছে রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষের। এ কারণে গানটি নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ তো হয়েছেই, ভারত-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। ওয়েবসাইট।