নানা রঙের বি শ্ব কা প
আইরিশ পতাকা নেইফুটবলে ম্যাচ শুরুর আগে এটি নিয়মিত দৃশ্য। আন্তর্জাতিক ম্যাচে দুই দেশ সারি বেঁধে দাঁড়িয়ে জাতীয় সংগীত গায়। ক্লাব ফুটবলেও যে যার নিজস্ব গানই গায় সাধারণত। ক্রিকেটে দৃশ্যটা ঠিক তেমন নয়। তবে ব্যতিক্রম বিশ্বকাপ। এখানে ম্যাচের শুরুতেই আবেগ নিয়ে গাওয়া হয় জাতীয় সংগীত। কদিন আগে দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীত ঠিকভাবে বাজেনি দেখে সমর্থকেরা কী ক্ষোভটাই না ঝাড়লেন। আইসিসিকে দুঃখ প্রকাশ করে বিবৃতি পর্যন্ত দিতে হয়েছে। আয়ারল্যান্ডকে মনে হচ্ছে একটু ব্যতিক্রম। জাতীয় পতাকা নয়, তারা পাঠিয়েছে ক্রিকেট বোর্ডের পতাকা! কেন? কারণটা পরিষ্কার নয়। হয়তো আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড এই দুই দেশের ক্রিকেটাররাই এক দলে খেলেন বলে পতাকার কোনো ঝামেলায় যায়নি দেশটির ক্রিকেট বোর্ড। ওয়েবসাইট।হোটেলে বিশ্বকাপক্ষুধার তাড়নায় হোটেলে ঢুকলেন। স্যার, স্যার বলে দৌড়ে এসে আপনাকে অভ্যর্থনা জানাল ধোনি-টেন্ডুলকার-শেবাগরা! কী দারুণ ব্যাপার! ঠিক ধোনি-টেন্ডুলকার-শেবাগরা নন, তবে পেটের জ্বালা মেটাতে পুনের সুকান্তা হোটেলে ঢুকলেই ফুট-ফরমায়েশের জন্য আপনি পেয়ে যাবেন একদল ভারতীয় ক্রিকেটার! তারা আসলে এই হোটেলের পরিচারক। নিজেদের মাটিতে বিশ্বকাপ, তাই গ্রাহকদের চমকে দেওয়ার একটা ব্যাপার তো থাকেই। তাই প্রত্যেকেই গায়ে তুলেছে ভারতীয় দলের জার্সি। শুধু ভারতীয় দলের জার্সি পরে এদের খাবার পরিবেশনই নয়, বিশ্বকাপের আরও অনেক রকম স্বাদই এই হোটেলে পাবেন। প্রবেশপথেই ভারতীয় দলের শুভেচ্ছাবাণী লেখা বোর্ড। বাঁ পাশেই সাঁটানো বিশ্বকাপের লম্বা সূচি। আরেক পাশে আরেকটি বাক্স। কোন দল বিশ্বকাপ জিতবে—গ্রাহকদের ভবিষ্যদ্বাণী লেখা কাগজ ধরে রাখা যার কাজ। যাবেন নাকি! ওয়েবসাইট।ভিসার খুশিমুম্বাইয়ের সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের ক্রিকেট সফর বন্ধ। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই; আইপিএলে খেলার জন্যও পাকিস্তানি ক্রিকেটারদের অনুমোদন দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। অবশেষে পাকিস্তানি ক্রিকেটারদের ভারতে খেলার জন্য ভিসা দিতে রাজি হয়েছে ভারত। রাজি না হয়ে উপায়ই বা কী! বিশ্বকাপে গ্রুপ পর্বের সব কটি ম্যাচই শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান। কিন্তু আফ্রিদি-মিসবাহদের দলটি গ্রুপ পর্বের বেড়া ডিঙিয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, কিংবা ফাইনালে উঠলে তো খেলা পড়বে ভারতেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডও তাই আগেই আবেদন করেছিল ভিসার জন্য। ইতিবাচক সাড়াই মিলেছে। ‘ভারতীয় হাইকমিশন আমাদের দলকে ভিসার নিশ্চয়তা দিয়েছে। এর অর্থ, যদি আমরা ওই পর্যায়ে যেতে পারি, কোনো ঝামেলা ছাড়াই আমরা ভারতে খেলতে পারব’—বলেছে পিসিবির এক সূত্র। ওয়েবসাইট।