নানা রঙের বি শ্ব কা প
স্ট্রাউসদের সামনে...ক্রিকেট মানে এখন টাকা আর টাকা। ইংল্যান্ড দলটাকে দেখুন, কাড়ি কাড়ি টাকার হাতছানি সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ৪৯ হাজার ৭০০ পাউন্ড আয় করেছিল ইংল্যান্ড। কিন্তু এই টাকা কিছুই না ইংল্যান্ডের মতো দলের কাছে। এবারের বিশ্বকাপ জিতলে এর চেয়ে অনেক বেশি টাকা পাবে অ্যান্ড্রু স্ট্রাউসের দল। খেলোয়াড়-কোচিং স্টাফসহ সবাই অর্থ পুরস্কার পাবেন ৩২ মিলিয়ন পাউন্ডেরও বেশি। অ্যাশেজ জয়ের পর একেকজন খেলোয়াড় বোনাস পেয়েছিলেন ১ মিলিয়ন পাউন্ড। বিশ্বকাপে গ্রুপ ম্যাচ জিতলেই ১৮ হাজার ৬৫০ পাউন্ড পাবে গোটা দল—সব মিলিয়ে প্রায় ২.১৩ মিলিয়ন পাউন্ড! সে জন্য বিশ্বকাপ জিততে হবে ইংলিশদের। এত এত টাকা, স্ট্রাউসরা নড়েচড়ে বসতে পারেন! ওয়েবসাইট।পন্টিংয়ের পাশে শাস্ত্রীড্রেসিং রুমের টিভি ভেঙে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন। সমালোচকের তালিকায় শীর্ষ নামগুলো ভারতীয়ই। অরুণ লাল তো ‘বড়’ হতে বলেছেন রিকিং পন্টিংকে। কিন্তু সব ভারতীয়ই এক নয়। এ কারণেই অস্ট্রেলীয় অধিনায়ক পাশে পাচ্ছেন রবি শাস্ত্রীকে। সাবেক এই ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকারের কণ্ঠে পন্টিংয়ের জন্য ঝরছে সমবেদনা, ‘সবাই মানুষ, তার রাগ-ক্ষোভ থাকতেই পারে। একজন ক্রিকেটার তার ক্ষোভ-হতাশা কোথায় দেখাবে? ড্রেসিং রুমই তার জন্য একমাত্র জায়গা।’ বলেছেন শাস্ত্রী। শুধু তাই নয়, টিভি ভাঙার চেয়ে পন্টিং আরও ‘খারাপ’ কিছু করলেও শাস্ত্রী নাকি অবাক হতেন না। তবে এটাও মনে করেন, ড্রেসিং রুমের যেকোনো ঘটনা বাইরে আসা ঠিক নয়। এটা বাইরে এনে খেলোয়াড়দের নিজস্বতা নষ্ট করছে সংবাদমাধ্যম। তা যা-ই হোক, কলম্বোর আয়োজকেরা নিশ্চয়ই সতর্ক থাকবে। অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচটা কিন্তু সেখানেই। ওয়েবসাইট।এক হারেইপাকিস্তানের কাছে ১১ রানে হার। শেষ আটে যাওয়ার স্বপ্ন এখনো শেষ হয়নি শ্রীলঙ্কার। তার পরও হতাশ সমর্থকেরা। হতাশা থেকেই ক্ষোভ, যার কেন্দ্রবিন্দুতে কুমার সাঙ্গাকারা এবং তাঁর দল। সমর্থকদের দাবি, খেলার চেয়ে বিজ্ঞাপনের প্রতিই বেশি মনোযোগ শ্রীলঙ্কার ক্রিকেটারদের। সেটিই এই পরাজয়ের মূল কারণ। ‘খেলার চেয়ে বিজ্ঞাপনের দিকে বেশি মনোযোগ দিলে, দেশের জন্য না খেলে নিজের জন্য খেললে ফলাফল তো এমনই হবে।’ ডেইলি মিরর পত্রিকার ওয়েবসাইটে লিখেছেন এক ক্ষুব্ধ সমর্থক। এক ম্যাচ হেরেই সমর্থকদের কাছ থেকে দুয়োধ্বনি শুনতে হচ্ছে ৯৬-এর বিশ্বচ্যাম্পিয়নদের! সমর্থকদের আবেগ আসলে এমনই। ভালো করলে মাথায় তুলবে, খারাপ করলে আর রক্ষা নেই! সাঙ্গাকারারা সেটি ভালোই বুঝছেন! ওয়েবসাইট।