নানা রঙের বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেট্টোরি-রাইট জোটহারা ম্যাচের দোষত্রুটি নিয়ে আলোচনা, হইচই সব সময়ই হয়। সেই হারটা আবার চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে, বিশ্বকাপে। কিউইরা দোষত্রুটি স্বাভাবিকভাবে নেবে কেন? মেনে তারা নেয়নি। মাঠের দোষত্রুটির কথা বাদই দিন, নাগপুরের ওই ম্যাচে নিউজিল্যান্ড মাঠে নামে পেসার কাইল মিলস ও অলরাউন্ডার জ্যাকব ওরামকে একাদশের বাইরে রেখে। তার ওপর ১৪ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের হার। ব্যস, দল নির্বাচনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে চলছে সমালোচনার ঝড়। সমালোচনার কোপটা যখন কোচ-অধিনায়কের ঘাড়ে, ড্যানিয়েল ভেট্টোরি আর জন রাইটও এক জোট হয়ে দিলেন এর জবাব। ভেট্টোরি বলেছেন, ‘আমরা ব্যাটিং লাইনআপে শক্তি বাড়াতে চেয়েছিলাম। কারণ, আমরা জানতাম, অস্ট্রেলিয়া দুর্দান্ত পেস আক্রমণ নিয়ে ঝাঁপিয়ে পড়বে।’ কোচ জন রাইটের ব্যাখ্যা, চোটের কারণেই মিলস ও ওরামকে বসিয়ে রাখা হয়। ওয়েবসাইট।ল্যাঙ্গারের ভাবনাবিশ্বকাপ জমে উঠছে, আর এখন বিশ্বকাপের বাইরের কোনো বিষয় নিয়ে কথা বলার সময় কই! সময় আছে জাস্টিন ল্যাঙ্গারের, বিশ্বকাপ নয়, তিনি বরং দেশের ক্রিকেট নিয়ে দুশ্চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট সাম্রাজ্যের পতন কেন হলো? হেইডেন, গিলক্রিস্ট, বেভানদের যোগ্য উত্তরসূরি উঠে আসছে না কেন? অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার বলছেন, এর কারণ অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট; যেখানে ব্যাটিং অনুশীলনটা ভালোভাবে হয় না। ল্যাঙ্গারের তাই ভয়, অস্ট্রেলিয়ার আগামী প্রজন্মের ব্যাটসম্যানরা সমস্যায় পড়বে, ‘বোলিং মেশিনের সামনে ব্যাটসম্যানদের অনুশীলন করা দরকার এবং পর্যাপ্ত সময়ও দিতে হবে। ভালো ব্যাটসম্যান হতে চাইলে অবশ্যই টেকনিক নিয়ে কাজ করা চাই। এ জন্য বোলিং মেশিন হতে পারে দারুণ অস্ত্র।’ ওয়েবসাইট।...বনাম বার্মিআর্মিএকদিকে ৪০ হাজার, অন্যদিকে মাত্র ১২০০। অসম এই লড়াইয়ে জিতল কে? কেউ নয়। ফল টাই! পরশু বেঙ্গালুরুতে নেমেছিল মানুষের ঢল। এবারের বিশ্বকাপে এটাই ছিল ঘরের মাঠে ভারতের প্রথম ম্যাচ। গ্যালারিতে তাই উপচে পড়া ভিড়। সেই ভিড়ের মধ্যে দীপিকা পাড়ুকোন, রাহুল বোসের মতো বলিউড তারকারাও। কর্ণাটকের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রীদের মতো মানুষও ছুটে এসেছেন মাঠে। ছিলেন সাবেক তারকা ক্রিকেটাররাও। ভারতের দলটাই ভারী। কিন্তু যে ১২০০ ইংলিশ সমর্থক বার্মিআর্মি এসেছিল, তারাই কিন্তু পাল্লা দিয়ে গেল ৪০ হাজার ভারতীয়ের সঙ্গে। ম্যাচটা ইডেন গার্ডেনে হলে বার্মিআর্মির সংখ্যা হতো চার হাজার। ম্যাচের ভেন্যু বদলে যাওয়ায় অনেকে আসেনি। তার পরও ১২০০ বার্মিআর্মিই ছিল হইচইয়ের জন্য যথেষ্ট। ওয়েবসাইট।