নান্দাইলে নছিমন উল্টে ১০ পরীক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নাউরি এলাকায় আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে একটি যাত্রীবাহী নছিমন উল্টে ১০ জন আহত হয়েছে। আহতরা সবাই অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষার্থী।প্রত্যক্ষদর্শীরা জানান, খুররম খান চৌধুরী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা নছিমনে করে বাড়ি ফিরছল। একটি বাঁকে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। স্থানীয় লোকজন আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রাথমিক চিকিত্সা দিয়েছেন। আনোয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কুদ্দুছ জানান, দুর্ঘটনায় আহত লুবনা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার একটি হাত ভেঙে গেছে।