নান্দাইলে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাই। ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারপাড়া গ্রামে গতকাল শুক্রবার এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে কাইয়ুম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নান্দাইল থানায় একটি মামলা করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়ন পরিষদের রাবপাড়া গ্রামের মো. আসলাম (৩৫) ঘরের খুঁটি দেওয়ার জন্য পারিবারিক বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে বড় ভাই আ. সালাম (৪৮) বাধা দেয়। এতে আসলাম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে পশু জবাইয়ের ছুরি এনে বড় ভাই সালামকে কোপায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ওই এলাকার দিলালপুর উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. রইছ উদ্দিন বলেন, ‘এদের পরিবারে কোনো বিরোধ বাধলে গ্রামবাসী যেতে চায় না। ওদের বাবাও কয়েক বছর আগে পারিবারিক বিরোধে খুন হয়েছিলেন।’নান্দাইল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খন্দকার জাকির হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে খুনের ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।