নান্দীপটের রমনীমোহন
‘হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে’ স্লোগান নিয়ে লোক নাট্যদলের তিন দশক পূর্তির নাট্যো ৎ সবে গতকাল বুধবার ভারতের কলকাতার নাট্য সংগঠন নান্দীপট মঞ্চস্থ করে তাদের ২৮তম প্রযোজনা রমনীমোহন। নাটকটি মঞ্চস্থ হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। নাটকটি রচনা করেন শেখর সমাদ্দার এবং নির্দেশনা দিয়েছেন প্রকাশ ভট্টাচার্য। এটি ছিল রমনীমোহন-এর ৬২তম প্রদর্শনী। নাটকের আগে বিকেল পাঁচটা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছিল নজরুলসংগীতের পরিবেশনা। নাটক শেষে তরুণ নাট্য নির্দেশক, অভিনেতা ও নাট্যকার আজাদ আবুল কালাম নান্দীপটের দলপ্রধান ও নাটকের নির্দেশক প্রকাশ ভট্টাচার্যের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। উ ৎ সবটি চলবে ২৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। নাট্যো ৎ সবে লোক নাট্যদলসহ ভারত ও বাংলাদেশের ছয়টি দল মোট আটটি নাটক মঞ্চস্থ করছে। আজ বৃহস্পতিবার উ ৎ সবের ষষ্ঠ দিন মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের পরিবেশনায় মান্নান হীরা রচিত ও শাহ আলম দুলাল নির্দেশিত নাটক ময়ূর সিংহাসন। উ ৎ সবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় নাট্য প্রদর্শনী ছাড়াও বিকেল পাঁচটা থেকে উ ৎ সব প্রাঙ্গণে বিভিন্ন দল নৃত্য, সংগীত, আবৃত্তি, নাটকের গান পরিবেশন করবে।ঢাকা আর্ট সেন্টারে শিল্পকলা প্রদর্শনীধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে চার শিল্পীর পাঁচ দিনব্যাপী যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর শিল্পীরা হলেন কাজী ওয়াহিদ আরা, লিটন ভূঁইয়া, ফারজানা রিপা ও সামিনা নাফিজ। প্রদর্শনী চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। কারুমেলা শুরু হচ্ছে আজআজ বৃহস্পতিবার থেকে শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় শুরু হচ্ছে জাতীয় কারুশিল্প প্রদর্শনী। কারুশিল্পে জাতীয় ঐতিহ্য পুনরুদ্ধার এবং শিল্পীদের সৃজনশীলতায় নবীন মাত্রা সঞ্চারের লক্ষ্যে জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন প্রতিবছর শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার প্রদান ও কারুশিল্প মেলার আয়োজন করেছে। বিকেল সাড়ে পাঁচটায় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার প্রদান ও পাঁচ দিনব্যাপী কারুমেলা উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কারুশিল্পের চারটি মাধ্যমে শ্রেষ্ঠ কাজের জন্য প্রত্যেক কারুশিল্পীকে ৫০ হাজার টাকা মূল্যমানের শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ও নয়জন শিল্পীকে উত্তম কাজের জন্য প্রশংসাপত্র দেওয়া হবে। কারুমেলায় প্রায় অর্ধশতাধিক কারুশিল্পী তাঁদের শিল্পকর্ম প্রদর্শন করবেন। মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।কাল শিল্পী ইমদাদ হোসেনের নাগরিক স্মরণসভা কাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেনের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই স্মরণসভায় প্রয়াত শিল্পীর জীবন ও কর্মের মূল্যায়ন করে আলোচনা করা হবে।নাট্যলোকের নাট্যো ৎ সব শুরু নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের অন্যতম নাট্য সংগঠন নাট্যলোকের এক যুগ পূর্তি উপলক্ষে গত মঙ্গলবার রাতে শুরু হয়েছে আট দিনব্যাপী নাট্যো ৎ সব। নাট্যলোকের আহ্বায়ক মোমিন বাবুর সভাপতিত্বে সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, আবুল হাশিম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা জাহিদ হাসানের মা হামিদা বেগমকে ‘রত্নগর্ভা মাতা’ সম্মাননা প্রদান করা হয়। পরে কবিরুল ইসলাম ও সাদিয়া পারভীন মৌ ও তাঁদের সঙ্গীরা সূর্যমুখী নদী গীতিনৃত্যনাট্য মঞ্চস্থ করেন।