নাফিসের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততা ক্ষতিয়ে দেখা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া নাফিসের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখবে সরকার। খবর বাসসের।আজ শুক্রবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে। হানিফ বলেন, ‘জামায়াত সারা দেশে জঙ্গি তৈরি করে দেশের মধ্যে ও দেশের বাইরে তাদের ছড়িয়ে দিয়েছে। নাফিসের সঙ্গে তাদের (জামায়াত) কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হবে।’নাফিসের গ্রেপ্তারের ঘটনা জাতির জন্য দুঃখজনক, লজ্জাজনক। এটা কখনো কাম্য ছিল না। কেন এই ঘটনা ঘটল, এর গভীরে যেতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর বিশেষ এই সহকারী।নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে গতকাল বৃহস্পতিবার পুলিশ ও এফবিআইয়ের হাতে গ্রেপ্তার হন বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোবারক আলী শিকদার প্রমুখ বক্তব্য দেন।