নাবিস্কো গ্লুকোজ বিস্কুটের ৫৬ বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটবেলার সেই গোলাপি প্লাস্টিকে মোড়া বিস্কুটের কথা কি মনে আছে? সেই যে মোড়কের ওপর আঙুরের ছবিওয়ালা নাবিস্কো গ্লুকোজ বিস্কুট? এর বয়স কত হলো জানেন? প্রায় ৫৬ বছর। ৫৬ বছর ধরে নাবিস্কোর এই বিস্কুট খাওয়া হচ্ছে আমাদের ঘরে ঘরে। এবং এখনো এটির চাহিদায় ভাটা পড়েনি। যদিও বাজারে আজকাল ঝকমকে প্যাকেটে দামি দামি বিদেশি বিস্কুটের ছড়াছড়ি। তার পরও শৈশবের সাথি এ বিস্কুটের প্রতি এখনো অন্য রকম একটা টান অনুভব করে অনেকেই। নাবিস্কোর স্টলে গিয়ে ক্রেতাদের অনেককেই অন্যান্য বিস্কুটের খোঁজখবর করে শেষতক এই গ্লুকোজ বিস্কুটের প্যাকেটই কিনছে। বেলা মেলা গড়িয়েছে যদিও, তবু এর দাম খুব একটা বাড়েনি। প্রতি প্যাকেট বিস্কুটের দাম মাত্র আট টাকা।