নাম, সাল ও সংখ্যা সঠিক হওয়া চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকাবাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে সৃজনশীল রচনামূলক প্রশ্নের প্রতিটিতে ক, খ, গ, ঘ—চারটি অংশ থাকে। ক ও খ নম্বরের ক্ষেত্রে যা চাওয়া হয়েছে, শুধু তার উত্তর দিতে হবে। যেহেতু ক ও খ নম্বরে ছোটখাটো উত্তর চাওয়া হয়, তা সঠিক ও শুদ্ধভাবে লিখলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। সৃজনশীল রচনামূলক গ ও ঘ নম্বরের ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে ব্যাখ্যা করতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য বইয়ের বিষয়বস্তু ছাড়াও নিজের কিছুটা ধারণা থাকতে হবে। খেয়াল রাখতে হবে, যেন কোনো ভুল তথ্য পরিবেশন করা না হয়।  ভুল সাল বা ব্যক্তির ভুল নাম লেখার চেয়ে না লেখাই ভালো। কোন প্রশ্নের উত্তরে চিত্র বা মানচিত্র দিতে হলে তা সুন্দর করে আঁকতে হবে এবং নিচে কিসের মানচিত্র, তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে। মনে করে পেনসিল, রাবার ও স্কেল নিয়ে যেতে হবে; আর সাংকেতিক চিহ্ন সুস্পষ্টভাবে লিখতে হবে। অর্থনীতি, জনসংখ্যা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, উপজাতি, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে। সৃজনশীল প্রশ্নের উত্তর বই থেকে পড়ার পাশাপাশি সাম্প্রতিক প্রসঙ্গ ও পারিপার্শ্বিক অবস্থার ধারণা থেকে যা বোঝো, সেগুলো আলোচনা করলেও ভালো।  বহুনির্বাচনী অংশ: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে এ+ পেতে হলে সব বহুনির্বাচনী প্রশ্ন সঠিক করতে হবে। ৪০টি প্রশ্নের মধ্যে ২৪টি প্রশ্ন আসবে, যেগুলোর উত্তর সরাসরি বই থেকে দেওয়া সম্ভব। সঠিক উত্তর দেওয়ার জন্য সব নাম, সাল, সংখ্যা, অন্যান্য বিষয় ভালোমতো মুখস্থ করতে হবে। কিছু প্রশ্ন থাকবে, যেগুলো নিজেদের সাধারণ জ্ঞান ও অনুধাবন থেকে উত্তর দিতে হবে। এ ছাড়া বহুপদী, সমাপ্তিসূচক ও অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন থাকবে। এ জন্য বিষয়বস্তু-সংক্রান্ত সব তথ্য সম্পর্কে জানতে হবে। অনেক সময় চিত্র, ছক ও ছবি দেওয়া হতে পারে। সে জন্য সব ছবি, ছক ও চিত্র সম্পর্কে বিশদ ধারণা থাকতে হবে।